বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Director Sudhir Mishra Calls for Equal Pay for Deepika Padukone

বিনোদন | দীপিকার পারিশ্রমিক ছবির নায়কের সমান হওয়া উচিত বলার পাশাপাশি শাহরুখকে নিয়েও বিস্ফোরক মন্তব্য! দাবিটা কী পরিচালক সুধীর মিশ্রের?

Reporter: সুসংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ অক্টোবর ২০২৫ ১৯ : ৩৫Rahul Majumder

বলিউডে নায়ক-নায়িকাদের সমান পারিশ্রমিক নিয়ে বিতর্ক বহুদিন ধরেই চলছেই। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন প্রখ্যাত পরিচালক সুধীর মিশ্র। তিনি বলেন, যদি কোনও নায়িকা পুরুষ সহ-অভিনেতার সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এবং তাঁদের স্টার পাওয়ার সমান হয়, তবে তাঁদের বেতনও সমান হওয়া উচিত।

এক সাক্ষাৎকারে বর্ষীয়ান পরিচালক বললেন, “সমতা মানে হলো যদি মহিলার চরিত্র পুরুষের চরিত্রের সমান গুরুত্বের হয়, তবে তাঁকে সমান পারিশ্রমিক দেওয়া উচিত। যদি তাঁর চরিত্র আরও বড় হয়, তবে আরও বেশি বেতন দেওয়া উচিত। তবে সবই অনেকটা বক্স অফিসের সঙ্গে সম্পর্কিত। সিনেমায় আপনি সাধারণ বেতন পান না, বরং মুনাফার ভাগ পান।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “সিনেমায় কোন তারকা বেশি বেতন পান কারণ তিনি বেশি বক্স অফিস টানেন। তবে কখনও কখনও কিছু তারকা এমন বেতন পান যা তাঁদের  আয় থেকে বেশি... এটি আরেকটি গল্প।” তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন দীপিকা পাডুকোনের। তাঁর মতে, দীপিকার জনপ্রিয়তা আর স্টার পাওয়ার তাঁর অধিকাংশ পুরুষ সহঅভিনেতাদের সমান।

সুধীর মিশ্রের কথায়, “ এই আলোচনা থেকে শাহরুখ খানকে আলাদা রাখুন, পর কথা আলাদা। ও  কখনও বুড়ো হন না এবং সর্বদা দর্শকের মনে নতুন উদ্দীপনা জাগান,” সুধীর মিশ্রা বলেন। তিনি আরও বলেন, দীপিকা সঞ্জয়লীলা বনশালির অধিকাংশ ছবিতে প্রধান চরিত্রে ছিলেন, তাই “এখন সময় এসেছে” যে তিনি পুরুষ সহঅভিনেতাদের সমান বেতন পান।

সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা: ‘রাম লীলা’ (২০১৩), ‘বাজিরাও মস্তানি’ (২০১৫), এবং ‘পদ্মাবত’ (২০১৮) ছবিগুলোতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন দীপিকা। শোনা গিয়েছিল, ‘পদ্মাবত‘–এ শাহিদ কাপুর ও রণবীর সিং–এর চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা। সুধীর মিশ্রার মন্তব্য এসেছে এমন সময়ে যখন দীপিকার 'কল্কি ২' ও 'স্পিরিট'–এর প্রজেক্ট থেকে বের হয়ে যাওয়ার খবর তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। জোর খবর, এইসব ছবি থেকে দীপিকার সরে আসার অন্যতম প্রধান কারণগুলোর মধ্যে একটি ছিল পারিশ্রমিকের অসমতা।

এছাড়া, সুধীর মিশ্রা উল্লেখ করেন, তাঁর পরিচালনায় ‘চামেলি’ ছবিতে পুরুষ সহঅভিনেতা রাহুল বোস-এর চেয়ে বেশি বেতন পাওয়া উচিত ছিল করিনা কাপুরের। তিনি বলেন, “...অবশ্যই তাঁর চরিত্র অনুযায়ী বেশি বেতন পাওয়া উচিত।”

সুধীর মিশ্রা বক্তব্যের মাধ্যমে স্পষ্ট, বলিউডে পারিশ্রমিক সমতা এখন শুধু নায়িকাদের দাবি নয়, শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই আলোচনার ফলে নায়িকাদের কাজ ও সম্মানের সঙ্গে সঙ্গে আর্থিক মূল্যায়নও সমানভাবে গুরুত্ব পাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া