বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Legendary Rocker James Announces Marriage and Birth of His Son Gibran Anam

বিনোদন | জীবনের নতুন অধ্যায় শুরু নগরবাউল জেমস-এর! তৃতীয় স্ত্রীর কোলজুড়ে এল পুত্রসন্তান, কী নাম রাখা হল তার?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২২ অক্টোবর ২০২৫ ১৮ : ৪২Rahul Majumder

বাংলাদেশের রক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী নগরবাউল জেমস সুখবর শোনালেন ভক্তদের। তাঁর জীবনে এসেছে 'নতুন আলো, নতুন সুর'। আমেরিকায় জন্ম নিয়েছে তাঁর পুত্রসন্তান জিবরান আনম।  ২০২৪ সালের ১২ জুন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন-কে বিয়ে করেছিলেন জেমস। এরপর চলতি বছর ২০২৫ সালের ৮ জুন, নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাঁদের প্রথম পুত্র সন্তান। ছেলের নাম রাখা হয়েছে জিবরান আনম। 

 

জানা গিয়েছে, জেমসের স্ত্রী নামিয়া আনাম আমেরিকায় জন্মানো এক বাংলাদেশি, যিনি বর্তমানে মার্কিন নাগরিক। তাঁদের সন্তান নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্মগ্রহণ করেছে। স্ত্রী ও নবজাতক দু'জনেই সুস্থ আছেন। বাংলাদেশের সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস বলেন, “জীবনের এই পর্যায়ে আমার সন্তানের আগমন এক নতুন মোড়ের সূচনা...আমরা ভাল আছি। যতদিন বাঁচব, গাইতে চাই। সকলের দোয়া চাই। আমাদের কথা মনে রাখবেন।”

 

জেমস ও নামিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে, এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথম আলাপে নামিয়া নাকি জানতেনই না, সামনে দাঁড়িয়ে আছেন এক জনপ্রিয় শিল্পী! সেখান থেকেই বন্ধুত্ব, তারপর সম্পর্ক এবং অবশেষে ২০২৪ সালের ১২ জুন ঢাকায় একান্ত পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

 

এটি জেমসের তৃতীয় বিবাহ। প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী 'রথি', যাঁর সঙ্গে ১৯৯১ সালে বিয়ে ও ২০০৩ সালে বিচ্ছেদ হয়। এরপর আমেরিকায় থাকাকালীন দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদ–এর সঙ্গে ২০০০ সালে সম্পর্ক গড়ে ওঠে, বিয়েও হয় সেখানেই, তবে ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে পারস্পরিক সম্মতিতে। আগের দুই বিবাহ থেকে জেমসের তিন সন্তান-এক পুত্র ও দুই কন্যা।

 

নতুন স্ত্রী নামিয়া আনম যুক্তরাষ্ট্রের জন জে কলেজ, নিউ ইয়র্কের ক্রিমিনাল জাস্টিস বিভাগের স্নাতক। সন্তান জন্মের পর তিনি ও জেমস এখন বাংলাদেশে ফিরেছেন, নবজাতককে নিয়েই তাঁদের নতুন সংসার শুরু। দীর্ঘ এক দশকের নীরবতা ভেঙে জেমসের জীবনে এই নতুন অধ্যায় যেন এক পুনর্জন্ম। নিজের ভাষায়, “এ যেন জীবনের নবায়ন। ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ আমি। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর কাছে অনুরোধ আমার স্ত্রী ও সন্তানকে নিজেদের প্রার্থনায় রাখবেন।”

 

সোশ্যাল মিডিয়ায় এখন জেমস ভক্তদের শুভেচ্ছার বন্যা। বাংলাদেশের ‘রক কিং’–এর জীবনের এই আনন্দঘন মুহূর্তে ভরে উঠেছে অনুরাগীদের টাইমলাইন।প্রায় একই সুরে সবাই লিখছেন, “জীবনের এই নতুন গানে আপনাকে শুভেচ্ছা, জেমস ভাই!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া