বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ অক্টোবর ২০২৫ ১৮ : ১২Rahul Majumder
প্রথম সুযোগেই পরিচালক হিসেবে নিজের জাত চিনিয়েছেন আরিয়ান খান। শাহরুখ-পুত্র পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'ব্যাডস অফ বলিউড' দারুণ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে। ছবি সমালোচকরাও আরিয়ানের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। আরিয়ান যে ছোট থেকেই কমিকস এবং সুপারহিরো বলতে অজ্ঞান, সেকথা অনেকেই জানেন। আরিয়ানের জন্যই শাহরুখ 'রা ওয়ান'-এর মতো সুপারহিরোধর্মী ছবি বানিয়েছিলেন। তা এবার শোনা যাচ্ছে, আরিয়ান নাকি নিজেই বানাতে পারেন আস্ত একটি ঝাঁ চকচকে সুপারহিরো ছবি।
বলিউডে কি এবার তাহলে দেশি সুপারহিরোদের যুগ আসতে চলেছে? আরিয়ান খান নাকি এবার ঝাঁপ দিচ্ছেন রাজ কমিকস ইউনিভার্স-এর দুনিয়ায়! তাঁর প্রথম ছবি দ্য ব্যাডস অফ বলিউড –এর প্রশংসা পাওয়ার পরই নেটদুনিয়ায় জোর শোরগোল -আরিয়ান নাকি পরিচালনা করতে চলেছেন সুপার কমান্ডো ধ্রুব -এর সিনেমা, যেখানে মুখ্যচরিত্রে দেখা যেতে পারে অভিনেতা লক্ষ্য–কে!

অনলাইনে ছড়ানো একাধিক পোস্টে দাবি করা হয়েছে, রাজ কমিকসের সঙ্গে ইতিমধ্যেই নাকি চুক্তি পাকা করে ফেলেছেন আরিয়ান। এমনকী, ২০২৬ সালের জানুয়ারিতেই নাকি আসছে এ ছবির প্রথম টিজার! রেডিট ও ইউটিউবে ছড়িয়ে পড়া এই গুঞ্জনেই উত্তেজিত হয়ে উঠেছেন রাজ কমিকস ভক্তরা, যাঁরা বহুদিন ধরে বড়পর্দায় নাগরাজ ও ধ্রুবকে দেখতে মুখিয়ে রয়েছেন।
তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি কোনও তরফেই। যদিও রাজ কমিকসের স্রষ্টা মনোজ গুপ্তা জানিয়েছেন, “আমরা নাগরাজ ও সুপার কমান্ডো ধ্রুবকে নিয়ে তিন ছবির চুক্তির শেষ পর্যায়ে আছি। তবে কোনও অভিনেতা বা পরিচালকের নাম এখনই বলতে পারব না।” রাজ কমিকসের স্টুডিও হেড আয়ুষ গুপ্তাও বলেছেন, কথাবার্তা চলছে, কিন্তু কিছু প্রকাশ করার মতো এটা উপযুক্ত সময় নয়।
এই জল্পনার সূত্র নাকি এক ইউটিউব কমেন্ট! কিন্তু সেখান থেকেই রটনাটা তুষারগোলার মতো গড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং তা ক্রমশ বড় আকার ধারণ করছে। ফ্যান কমিউনিটিগুলিতে এখন একটাই প্রশ্ন, "বলিউডে কি অবশেষে তৈরি হচ্ছে ভারতের নিজের সুপারহিরো ইউনিভার্স?”
যদি সত্যিই এই প্রজেক্টে হাত দেন আরিয়ান, তবে এটি হবে তাঁর কেরিয়ারের এক নাটকীয় মোড়। প্রথম ছবিতে বলিপাড়ার কঠিন ব্যঙ্গচিত্র থেকে সরাসরি উড়ে যাওয়া এক ঝলমলে সুপারহিরো প্রজেক্টে। বহুদিন ধরেই রাজ কমিকস–এর জনপ্রিয় হিরোদের বড়পর্দায় আনার স্বপ্ন দেখছেন পরিচালকরা। একসময় অনুরাগ কাশ্যপও 'ডোগা' নামের প্রকল্পে আগ্রহ দেখিয়েছিলেন।
এখনও পর্যন্ত আরিয়ান খানের সঙ্গে রাজ কমিকস ইউনিভার্স-এর কোনও অফিসিয়াল সংযোগ নেই। তবে যদি গুজবটা সত্যি হয়, তাহলে ভারতীয় সুপারহিরো সিনেমার নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর তার প্রথম পাতায় থাকতে পারেন শাহরুখ-পুত্র আরিয়ান খান!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি