সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | যশস্বীর সঙ্গে এত কী কথা আগরকারের!‌ রোহিত ভক্তরা আতঙ্কিত হয়ে পড়লেন

রজত বসু | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মা এডিলেডে প্রথম একাদশে অনিশ্চিত?‌ প্রশ্ন উঠছে। পারথে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। বাড়ছে চাপ। এডিলেড ম্যাচের আগে বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলন থাকলেও কামাই করলেন না রোহিত শর্মা। পুরোদস্তুর ব্যাটিং অনুশীলন করলেন। এডিলেডে রানে ফিরতে মরিয়া তিনি। ভারতের নেটে বুধবার হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকার। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়ালের আলোচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।


এটা ঘটনা, চলতি সিরিজে ভাল খেলতে না পারলে হয়তো আর দেশের জার্সিতে খেলাই হবে না রোহিতের। একথা তিনিও ভাল করেই জানেন। তাই বুধবার অনুশীলন শুরু হওয়ার ৪৫ মিনিট আগেই হাজির হয়ে যান। বেশ কিছুটা পরে বাকিরা আসেন। কোচিং স্টাফদের মধ্যে তখন স্রেফ কোচ গৌতম গম্ভীরই হাজির ছিলেন। সঙ্গে দুই থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি এবং রাঘবেন্দ্র ছিলেন।


রোহিত প্রথমে যে নেটে ঢোকেন সেটি স্যাঁতসেতে ছিল। বল ঠিকঠাক লেংথে পড়ছিল না। গম্ভীর বুঝতে পেরেছিলেন এভাবে চললে চোট পেতে পারেন রোহিত। তাই পাশের নেটে যেতে বলেন প্রাক্তন অধিনায়ককে। সেখানে রোহিতের মনোযোগ আরও বাড়ে। টানা অনুশীলন করেন। এক বারের জন্যও চোখ সরাননি গম্ভীর।
বুধবার অনুশীলন আসেননি বিরাট কোহলি, শুভমান গিল–সহ একাধিক ক্রিকেটার। কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণাকে অনেকক্ষণ নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। তবে অতীতে অনুশীলন করেও ম্যাচে সুযোগ পেতে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে ভারতের দলে যে পরিবর্তন হবে এমন সম্ভাবনা কম। কুলদীপকে এই ম্যাচেও বাইরে থাকতে হবে সম্ভবত।


তবে সবচেয়ে ইঙ্গিতপূর্ণ বুধবার অনুশীলনের পর আগরকার ডেকে নেন যশস্বীকে। ততক্ষণে রোহিতের অনুশীলন শেষ হয়ে গিয়েছিল। তিনি ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে টিম বাসের দিকে এগোন। আগরকার, গম্ভীরদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় যশস্বীকে। যা দেখে রোহিত ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া