বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শেষ বয়সে আলোকবৃত্ত থেকে দূরে! পরিবারের জন্য কত টাকার সম্পত্তি রেখে গেলেন আসরানি, সবটা প্রকাশ্যে

সংবাদ সংস্থা মুম্বই | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ২৪Sanchari Kar

প্রখ্যাত বলিউড অভিনেতা এবং পরিচালক গোবর্ধন আসরানি ২০ অক্টোবর ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ অসুস্থতার পর মুম্বইয়ের জুহুর এক বেসরকারি তাঁর মৃত্যু হয়। দীপাবলির দিনে তাঁর প্রয়াণে পুরো চলচ্চিত্র জগৎ এবং ভক্তরা শোকস্তব্ধ। 

আসরানি ১৯৪১ সালের ১ জানুয়ারি, জয়পুর, রাজস্থান-এ একটি সাধারণ সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবন শুরু হয় অল ইন্ডিয়া রেডিওয় ভয়েস আর্টিস্ট হিসাবে, কিন্তু অভিনয়ের প্রতি গভীর আগ্রহের কারণে তিনি মুম্বই চলে আসেন। পরিচালক হৃষিকেশ মুখার্জির পরামর্শে, তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া, পুনেতে ভর্তি হন এবং ১৯৬৬ সালে স্নাতক হন। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘গুড্ডি’ তাঁকে ব্যাপক খ্যাতি এনে দেয় এবং এটি তাঁর সফল কেরিয়ারের সূচনা করে।

আসরানি তাঁর জীবদ্দশায় হিন্দি, গুজরাটি এবং দক্ষিণ ভারতীয় ছবিতে ৪০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অসাধারণ কমেডি টাইমিং, অভিব্যক্তি এবং স্বতন্ত্র অভিনয়শৈলী তাঁকে দর্শকদের প্রিয় করে তুলেছে। তিনি স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘গোলমাল’, ‘অভিমান’ এবং ‘বাবর্চি’র মতো ছবিগুলিতে। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশন এবং নাট্যশিল্পেও সক্রিয় ছিলেন। বয়স বাড়ার সঙ্গে তিনি বিশেষ চরিত্রে অভিনয় করতে শুরু করেন। এবং স্বাস্থ্যজনিত কারণে ধীরে ধীরে শিল্প জগতে সক্রিয়তা কমলেও, তাঁর উপস্থিতি ছিল চিরস্মরণীয়।

‘শোলে’-তে জেলারের ভূমিকায় তাঁর সংলাপ, “হাম ইংরেজোঁ কে জামানে কে জেলর হ্যায়” আজও অমর। ‘ভুলভুলাইয়া’, ‘ধামাল’, ‘বান্টি ঔর বাবলি ২’, ‘আর... রাজকুমার’, ‘অল দ্য বেস্ট’, ‘ওয়েলকাম’-এর মতো বক্স অফিস সফল ছবিতেও অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে আসরানি ঘর বাঁধেন অভিনেত্রী মঞ্জু আসরানির সঙ্গে। বিভিন্ন ছবি, টিভি শো, বিজ্ঞাপন এবং নানা অনুষ্ঠানে বিশেষ উপস্থিতির সুবাদে তাঁর মোট সম্পদ প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা হিসাবে ধারণা করা হয়। এবং মুম্বইয়ে তাঁর একটি বাড়িও রয়েছে। তাঁর প্রয়াণে বলিউড হারিয়েছে এক উজ্জ্বল প্রতিভাকে। আসরানির হাসি, চিরস্মরণীয় সংলাপ এবং হৃদয়স্পর্শী অভিনয় ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আসরানি লিখেছিলেন, ‘শুভ দীপাবলি’। কিছুদিন আগেই তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছিল, তাই প্রথমে অনেকেই এ বারও সেটিকে গুজব ভেবে উড়িয়ে দেন। কিন্তু পরে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই নিশ্চিত খবর আসে, কিংবদন্তি অভিনেতা সত্যিই প্রয়াত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে একটি আবেগময় ইনস্টাগ্রাম পোস্টে তাঁকে স্মরণ করে লেখা হয়েছে, ‘একজন মানুষ, যিনি সবার মুখে হাসি ফোটাতেন।’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া