সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | এডিলেডে বাদ পড়বেন হিটম্যান?‌ গম্ভীর এ কী ইঙ্গিত দিলেন জেনে নিন

রজত বসু | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ২০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেডে সুযোগ পাবেন রোহিত শর্মা?‌ প্রশ্ন উঠছে। পারথে রান পাননি। রান বিরাটও পাননি। অনেকেই বলছেন, দ্বিতীয় ওয়ানডে’তে রোহিতের জায়গা সুরক্ষিত নয়। এক ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জল্পনা আরও বেড়েছে।


এডিলেডে, দ্বিতীয় ওয়ানডে’র আগে রোহিত এবং যশস্বীকে একসঙ্গে দেখা যায়। ভিডিওয় দেখা যায়, যশস্বীকে কিছু টিপস দিচ্ছেন হিটম্যান। তাঁকে যশস্বীর পাশে দাঁড়িয়ে শ্যাডো করতেও দেখা যায়। ভবিষ্যতের তারকার জন্য রোহিতের এই উদ্যোগ প্রশংসিতও হয়েছে। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় যশস্বীর। এরপর ওয়ানডে’তে মাঠে নামেননি মুম্বইয়ের এই তরুণ বাঁ–হাতি ওপেনার। ক্রিকেটমহলের একাংশের দাবি, রোহিত নয়, এবার শুভমানের ওপেনিংয়ের সঙ্গী হোক যশস্বী। 


বুধবার এডিলেডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক উপস্থিত ছিলেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, দ্বিতীয় ওয়ানডে’তে যশস্বী সুযোগ পাবেন কি না। উত্তরে সীতাংশু বলেন, ‘‌ও স্কোয়াডে রয়েছে। অনুশীলন করছে। ওরা জানে, ওদেরও পালা আসবে। দিনের শেষে ১১ জনই দলে সুযোগ পাবে। তাই দলে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।’‌

 
এটা ঘটনা, পারথে ৮ রানে আউট হয়েছিলেন রোহিত। প্রত্যাবর্তনের অগ্নিপরীক্ষার প্রথম ধাপে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মঙ্গলবার দেখার মতো ছিল রোহিতের ট্রেনিং। এটা ঘটনা যে, তাঁর ক্ষেত্রেও বার কয়েক বল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই প্রাক্তন ভারত অধিনায়ককে দারুণ ছন্দে দেখিয়েছে। নেটে গায়ের জোরে বল ওড়ানোর চেয়েও টাইমিংয়ে বেশি মন দিয়েছিলেন হিটম্যান। চলতি সফরে বেশ চুপচাপই থাকতে দেখা যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ককে। তিনি আর গিল এ দিন কয়েকটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছিলেন। প্রসঙ্গত, পারথে হার্ড লেংথ থেকে চকিত বাউন্স আদায় করে দুই ভারতীয় ওপেনারকে বিপদে ফেলেছিলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। কীভাবে তা রোখা যায়, তা নিয়ে পরিশ্রম করতে দেখা গিয়েছে রোহিতকে। এখন দেখার, দ্বিতীয় ওয়ানডে’তে সুযোগ পান কি না হিটম্যান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া