সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৃষানু মজুমদার | ২২ অক্টোবর ২০২৫ ১৫ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সন্দীপ নন্দী গোলকিপিং কোচের চেয়ার ছেড়ে চলে আসার পরে প্রভসুখান গিল, দেবজিৎ মজুমদারদের কোচিং করাবেন কে?
২৫ তারিখ থেকে শুরু হবে সুপার কাপ। তার আগে ইস্টবেঙ্গলের দুই গোলকিপারকে প্র্যাকটিস করাবেন সহকারী কোচ অ্যাড্রিয়ান। যতদিন না নতুন কোনও গোলকিপিং কোচ আসছেন লাল-হলুদে, ততদিন অ্যাড্রিয়ানই গিল-দেবজতিদের দেখভাল করবেন। অ্যাডিয়ান নিজেও একজন গোলকিপার ছিলেন। ফলে কোচ অস্কার ব্রুজোঁ তাঁকেই দায়িত্ব দিচ্ছেন। সন্দীপ সরে যাওয়ায় গোলকিপিং কোচের পজিশনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আপাতত অ্যাড্রিয়ানই ভরাট করার চেষ্টা করবেন।
আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নকভি, কী বললেন জানেন?
সন্দীপ নন্দী-ইস্যুতে ইমামি পুরোদস্তুর পাশে রয়েছে অস্কার ব্রুজোঁর। সুপার কাপের দিকে তাকিয়ে সব ভুলে অনুশীলন শুরু করে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
সন্দীপ নন্দীকে তোপ দেগে গতকাল ইমামি কর্তা আদিত্য আগরওয়াল বলেছিলেন, ''সন্দীপের যদি এতদিন সমস্যা থেকেই থাকবে, তবে ও আগে বলেনি কেন?''
সন্দীপ-অধ্যায় ইস্টবেঙ্গল দলের উপরে প্রভাব ফেলবে না বলে মনে করেন আদিত্য। তিনি বলেছেন, ''আমাদের ফুটবলাররা মানসিকভাবে অনেক শক্তিশালী, সন্দীপের এই বিতর্কিত ঘটনার প্রভাব দলের উপর পড়বে বলে মনে হয় না আমার।''
দেশের প্রাক্তন গোলকিপারও ক্লাবের স্বার্থে মৌনব্রত নেওয়াই সমীচীন বলে মনে করছেন। ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি ভালবাসেন। লাল-হলুদের প্রাক্তন ফুটবলারও তিনি। ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাসের পাতায় তাঁর নাম লেখা থাকবে। সেই সন্দীপ অস্কার-ব্রিগেডের কথা মাথায় রেখে অগ্নিতে ঘৃতাহুতি দেবেন না বলেই স্থির করে নিয়েছেন। পরবর্তীতে সাংবাদিক বৈঠক ডেকে তিনি কথা বলবেন বলে স্থির করেছেন। আদিত্য আগরওয়ালের কাছেও তিনি অনুরোধ করছেন, এখন কাদা ছোড়াছুড়ির সময় নয়। এখন দলের পাশে থাকা উচিত।
গোলকিপার কোচ পদের জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজ খুব শীঘ্রই শুরু করবে ইস্টবেঙ্গল। আপাতত অ্যাড্রিয়ানই সামলাবেন গুরুদায়িত্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি