শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ৮ ঘণ্টা ঘুমের পরও ক্লান্ত লাগে? নেপথ্যের এই কারণগুলো শুধরে নিলে এক ঘুমেই ভোর হবে

সোমা মজুমদার | ২২ অক্টোবর ২০২৫ ১৪ : ০১Soma Majumder

দিনভর কাজের চাপ, মানসিক ক্লান্তি, স্ট্রেস—সব কিছুর পর অনেকেই ভাবেন, রাতে ঠিকঠাক আট ঘণ্টা ঘুমালেই শরীর ও মন পুরোপুরি চাঙ্গা হয়ে যাবে। কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায়, ঘড়ির কাঁটা আট ঘণ্টা ঘুমের কথা বললেও সকালে উঠেই শরীর ভীষণ ভারী লাগে, মন থাকে অবসন্ন। কিন্তু কেন এমন হয় জানেন? 

আসলে বিশেষজ্ঞদের মতে, ঘুমের পরিমাণ নয়, গুণমানই আসল। অর্থাৎ আপনার বেশি ঘুম নয়, বরং ভাল ঘুমের দরকার। আপনি যতক্ষণই ঘুমান তা গভীর ও নিরবচ্ছিন্ন হওয়া আসল বিষয়। আর এখানেই থেকে যায় ঘামতি। অনেকের ঘুমের সময় ঠিক রাখলেও, ঘুমের গুণমান এতটাই খারাপ যে শরীর প্রয়োজন মতো  বিশ্রাম পায় না। তাহলে কী কারণে ঘুম ঠিকমতো হলেও ক্লান্তি থেকে যায়? বিশেষজ্ঞদের মতে, এর পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। যেমন- 

আরও পড়ুনঃ পেট ভরায় ৫ মিনিটে, সেই ইনস্ট্যান্ট নুডলই ডেকে আনে স্ট্রোক-হৃদরোগ? নতুন গবেষণায় আতঙ্কিত চিকিৎসকেরা

ঘুমের ব্যাঘাত: রাতে ঘুমের মাঝপথে বারবার জেগে ওঠা শরীরের ঘুমচক্রকে নষ্ট করে দেয়। ফলে গভীর ঘুমে পৌঁছনো যায় না।

স্লিপ অ্যাপনিয়া: এটি এমন একটি সমস্যা যেখানে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এর ফলে ঘুম হালকা হয়ে পড়ে, আর সকালে মাথাব্যথা ও ক্লান্তি দেখা দেয়।

বিকেল বা রাতে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ: কফি, চা বা এনার্জি ড্রিঙ্ক ঘুমের সময় শরীরকে সক্রিয় রাখে।

অতিরিক্ত স্ক্রিন টাইম: মোবাইল, ট্যাব বা টিভির নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন হরমোনের উৎপাদন কমায়, যা ঘুম আসতে বাধা দেয়।

অসংগঠিত ঘুমের সময়সূচি: প্রতিদিন ভিন্ন সময়ে শোওয়া ও ওঠা শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে (বডি ক্লক) বিভ্রান্ত করে।


ভাল ঘুমের জন্য কী করবেন? বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ অভ্যাস বদলালেই ঘুমের মান অনেক উন্নত করা যায়। যা হল- 

নিয়মিত সময়সূচি মেনে চলুন: প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন।

স্ক্রিন থেকে দূরে থাকুন: ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল বা টিভি বন্ধ করুন।

শান্ত পরিবেশ তৈরি করুন: ঘুমের ঘর যেন ঠান্ডা, অন্ধকার ও শব্দহীন হয়।

হালকা খাবার খান: ঘুমের আগে ভারী বা তেল-ঝাল খাবার এড়িয়ে চলুন।

ক্যাফেইন ও অ্যালকোহল এড়ান: সন্ধ্যার পর থেকে এই ধরনের পানীয় বেশি খেলে ঘুমে ব্যাঘাত ঘটে। 

ঘুমের আগে মন শান্ত রাখুন: রাতে শোওয়ার আগে হালকা স্ট্রেচিং, বই পড়া বা মেডিটেশন করতে পারেন।


যদি নিয়ম মেনে চলার পরও আপনি প্রতিদিন সকালে ক্লান্ত অনুভব করেন কিংবা সঙ্গী লক্ষ্য করেন যে ঘুমের সময় আপনি জোরে নাক ডাকেন বা শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে দেরি না করে ঘুম বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া