বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: much-talked-about couple of the small screen are drifting apart just one year of marriage

বিনোদন | বিয়ের এক বছর না যেতেই দূরত্ব বাড়ছে টলিপাড়ার তারকা দম্পতির? জোর চর্চা ইন্ডাস্ট্রিতে

নিজস্ব সংবাদদাতা | ২১ অক্টোবর ২০২৫ ২৩ : ৩৭Akash Debnath

নিজস্ব সংবাদদাতা: জীবন মানেই ভাঙা গড়ার অদ্ভুত খেলা। তবে বর্তমানে টলিপাড়ায় সম্পর্ক ভাঙার শব্দই যেন বেশি। যদিও ভাঙা সম্পর্ককে আবার সুন্দর করে ফিরিয়ে এনেছেন অনেকেই, তবে সম্প্রতি টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ছোট পর্দার বহু চর্চিত তারকা দম্পতির মধ্যে বেড়েছে দূরত্ব। গতবছর নানা আলোচনা ও সমালোচনার পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বিয়ের আগেও তাঁদের সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সেসব অবশ্য তাঁরা এড়িয়ে গিয়েছিলেন সুন্দর করে। বিভিন্ন সময় সম্পর্কের নানান নাম দিয়েছেন, তা নিয়েও হয়েছে বিতর্ক-সমালোচনা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে হাসিমুখে চার হাত এক করেন ছোট পর্দার এই দুই তারকা। নায়ককে শুধুমাত্র ছোট পর্দার বললে অবশ্য একেবারেই ভুল হবে। দুই মাধ্যমেই কাজ করেছেন নায়ক, এরপর প্রাক্তন সম্পর্ক থেকে বেরিয়ে এসে সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম, প্রেম করার পর খুব বেশিদিন অপেক্ষা করেননি। বিয়ে করে নতুন সংসার শুরু করেন দু’জনে। তা নিয়ে একসময় নানান সমালোচনা হলেও তাঁরা কখনওই উত্তর দেনননি সেসবের। ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধবদের পাশে নিয়ে চার হাত এক করে সংসার গুছিয়ে ছিলেন সুন্দর করে।

গুছিয়ে ছিলেন বললে অবশ্য হয়তো একটু ভুল হতে পারে। এখনও তাঁদের সেই সংসার আপাতদৃষ্টিতে সাজানোই আছে। তবে শোনা যাচ্ছে সম্প্রতি নাকি দম্পতির মধ্যে ঝামেলা বেশ বেড়েছে। তৈরি হয়েছে দূরত্ব। তবে মনের মিল থাকলে পাহাড় সমান দূরত্বও যে কোনও সময় মুছে দেওয়া যায়। ভালবাসা থাকলে ঝগড়া, মান-অভিমানও থাকবে, কাছের মানুষরা আশা করছেন, সম্ভবত তেমনই এক পর্ব চলছে এখন এই তারকা দম্পতির মধ্যে।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

তবে নিন্দুকরা কইছেন, যা রটে তার কিছু তো ঘটেই। অনেকেই জানাচ্ছেন বিষয় বেশ গুরুতর। দুই তারকার কেউই যদিও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কথা বলতে পছন্দ করেন না। ব্যক্তিগত জীবনের চেয়ে কাজ নিয়েই কথা বেশি সাবলীল তাঁরা। তাই বিয়ের আগে হোক বা বিয়ের পরে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই খোলাগুলি কিছু বলেননি কেউই। বিয়ে থেকে হনিমুন, অধিকাংশ বিষয়ই গোপন রেখেছেন নিজেদের মধ্যে। এমনকী সামাজিক মাধ্যমেও নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তেমনভাবে প্রকাশ্যে আনেন না দু’জনের কেউই। তবে দুর্গাপূজা হোক বা কালীপুজো বেশ হাসি মুখে সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে তাঁদের। 

আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি
টলিউড হোক বা বলিউড, বিচ্ছেদের সংখ্যা যেমন ক্রমশই বাড়ছে, তেমনই আবার সব সমস্যা সামলে একসঙ্গে থেকে গেছেন বহু তারকাই। আবার কাজের খাতিরে বিচ্ছেদের পর মুখ দেখাদেখি বন্ধ করা বা তিক্ততা রাখা, সেটাও এখন অতীত বহু ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বিচ্ছেদের পর স্বামী-স্ত্রী রূপে না থাকলে সন্তানদের জন্য তাঁরা ‘বন্ধু’ হয়ে থেকে যাচ্ছেন। সম্পর্কের এই সমীকরণ কারও কাছে ভাল, আবার কারও কাছে খারাপ। তবে ঝামেলা মানেই যে ভাঙন, তা কিন্তু একেবারেই নয়। ভুল বুঝাবুঝি মিটিয়ে আবার সুন্দর করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারকা দম্পতির সম্পর্ক কোন দিকে যায় সেটাই এখন দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া