বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood power couple Deepika Padukone and Ranveer Singh shows picture of Daughter Dua on Diwali

বিনোদন | দীপাবলিতে ভক্তদের সেরা উপহার দীপিকা-রণবীরের, প্রথমবার প্রকাশ্যে কন্যা দুয়ার মুখ! বাবা না মা, কার মতো দেখতে হল সে?

আকাশ দেবনাথ | ২১ অক্টোবর ২০২৫ ২২ : ০৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আলোর রোশনাইয়ের মধ্যেই দীপিকা পাড়ুকোন এবং রনবীর সিংহের অনুরাগীদের জন্য এল বছরের সেরা উপহার। সমস্ত জল্পনা এবং প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম বার মেয়ের মুখ দেখালেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। মঙ্গলবার তাঁদের যৌথ ইনস্টাগ্রাম পোস্টে প্রথম বার প্রকাশ্যে এল ছোট্ট দুয়া পাড়ুকোন সিংহের ছবি। আর সেই ছবি দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন: গাড়ির মধ্যেই ‘অপারেশন থিয়েটার’! লিঙ্গবৃদ্ধির নামে ইন্টারনেট দেখে এ কী করতেন হাতুড়ে ডাক্তার? চোখ কপালে পুলিশের

পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছে, মা দীপিকার কোলে পরম নিশ্চিন্তে বসে রয়েছে একরত্তি দুয়া। মুখে তার ছোট্ট আঙুল, দু’চোখে কৌতূহল। পাশে দাঁড়িয়ে হাসিমুখে স্ত্রী ও সন্তানকে আগলে রেখেছেন গর্বিত বাবা রণবীর। দীপাবলির এই বিশেষ উদযাপনের জন্য মা-মেয়ের পোশাকেও ছিল দারুণ রং-মিলন্তি। দুয়ার পরনে ছিল টুকটুকে উজ্জ্বল লাল রঙের একটি ফ্রক। মেয়ের সঙ্গে তাল মিলিয়ে দীপিকাও সেজেছিলেন এক রাজকীয় লাল পোশাকে, সঙ্গে মানানসই গয়না। দম্পতির এই উজ্জ্বল রঙের আবহের পাশে রণবীর সিংহ অবশ্য বেছে নিয়েছিলেন ধবধবে সাদা কুর্তা-পাজামা।
তাঁদের এই পোস্টে একাধিক ছবি ছিল। শেষ ছবিতে দেখা গিয়েছে, দীপিকার কোলে বসে রয়েছে দুয়া, বাড়ির দীপাবলির পুজোয় মা-মেয়ে দু’জনেই হাত জোড় করে প্রার্থনারত। ছবিগুলির সঙ্গে দীপিকা ও রণবীর হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দীপাবলির হার্দিক শুভকামনা”।

‘দীপবীর’-এর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় কার্যত শুভেচ্ছার ঢল নামে। তারকা থেকে অনুরাগী, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট দুয়াকে। অভিনেত্রী অনন্যা পাণ্ডে ছবিগুলি দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। তিনি মন্তব্য করেছেন, “ওহ মাই গড”। অগণিত অনুরাগীও ছোট্ট দুয়াকে ‘অত্যন্ত মিষ্টি’ এবং ‘অপরূপ’ বলে অভিহিত করেছেন, দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। বিয়ের প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে দুয়া। তবে মেয়ের জন্মের পর থেকেই তাকে প্রচারের আলো থেকে দূরে রেখেছিলেন তারকা দম্পতি।
মজার বিষয় হল, গত বছর দীপাবলিতেই তাঁরা প্রথম বার তাঁদের কন্যার আগমনের খবর আনুষ্ঠানিক ভাবে জানান এবং তার নাম প্রকাশ্যে আনেন। ঠিক এক বছর পর, এ বারের দীপাবলির শুভ মুহূর্তেই তাঁরা মেয়ের মুখ দেখালেন অনুরাগীদের। দম্পতি সে সময় জানিয়েছিলেন তাঁদের মেয়ের নামের বিশেষ অর্থ। ‘দুয়া’ একটি আরবি শব্দ, যার অর্থ ‘প্রার্থনা’। মেয়ের নাম ঘোষণা করে তাঁরা লিখেছিলেন, “কারণ সে-ই আমাদের প্রার্থনার উত্তর। আমাদের হৃদয়ের ভালবাসা। 


ব্যক্তিগত জীবনের এই খুশির আবহের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ততা তুঙ্গে দীপিকা ও রণবীরের। দীপিকাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল গত বছর মুক্তি পাওয়া রোহিত শেট্টির ব্লকবাস্টার ছবি ‘সিংঘম এগেইন’-এ। সেই ছবিতে রণবীর সিংহ, করিনা কপূর, অজয় দেবগণ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মতো তারকাদেরও দেখা গিয়েছিল। সম্প্রতি তিনি একটি বড় বাজেটের সায়েন্স-ফিকশন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দক্ষিণী পরিচালক অ্যাটলির এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। সান পিকচার্সের প্রযোজনায় এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘AA22 x A6’। মনে করা হচ্ছে, শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতেও দেখা যেতে চলেছে তাঁকে।
আরও পড়ুন: নারী-পুরুষ সকলেই নগ্ন হয়ে ঘোরেন! একটি সুতোও থাকে না গায়ে! দেখুন বিখ্যাত সব ‘নগ্ন সৈকত’-এর ছবি

অন্যদিকে, পিছিয়ে নেই রণবীরও। তাঁর হাতেও রয়েছে একাধিক বড় মাপের প্রজেক্ট। খুব শীঘ্রই তিনি পরিচালক আদিত্য ধরের একটি ছবিতে কাজ শুরু করবেন। এ ছাড়াও ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ‘ডন ৩’-এর নামভূমিকায় তাঁকেই দেখা যাবে। সব মিলিয়ে, ব্যক্তিগত এবং পেশাগত- দুই দিক থেকেই এই মুহূর্তে ভরপুর আনন্দে রয়েছেন তারকা দম্পতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া