বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ২১ অক্টোবর ২০২৫ ২০ : ৫৮Rahul Majumder
সান বাংলায় রমরমিয়ে চলছে 'বৃন্দাবন বিলাসিনী' ধারাবাহিক। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'মোহিনী মা'। প্রথমে এই চরিত্রে তুলিকা বসুকে দেখা গেলেও বর্তমানে এই শো-এর সঙ্গে আর কোনওভাবে জড়িত নেই তিনি। এই চরিত্রেই এবার দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো শুট সেরে ফেলেছেন তিনি। জানা গিয়েছে, সেরে ফেলা হয়েছে কয়েকটি দৃশ্যের শুটিংও।

'হীরাম্মা'র পর এবার 'মোহিনী মা'? শোনামাত্রই উদাত্ত গলায় হেসে, আজকাল ডট ইন-কে সোমা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমি কৃতজ্ঞ 'মা' শেষ হওয়ার বছর দশেক পরেও দর্শক আমার অভিনীত ওই চরিত্রকে মনে রেখে দিয়েছেন। 'হীরাম্মা'র সঙ্গে 'মোহিনী মা'-এর কোনও মিল নেই। বরং 'ফুলকি' ধারাবাহিকে যে চরিত্রটিতে অভিনয় করছি, তার লুকের সঙ্গে খানিক মিল রয়েছে 'হীরাম্মা'র। যাক্, ফিরি 'বৃন্দাবন বিলাসিনী'র কথায়। প্রথমেই বলি, তুলিকা বসুর মতো একজন শক্তিশালী অভিনেত্রী যে চরিত্রে অভিনয় করতেন, সেই চরিত্রটিকেই দর্শকের সামনে নতুনভাবে ফুটিয়ে তোলা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। এরপর এই ইউনিটে আমি নতুন। যত দ্রুত সম্ভব মিলেমিশে যেতে হবে, নইলে সেই রসায়নের ফাঁকটা পর্দায় ধরা পড়বে। সবমিলিয়ে নিজেকে প্রস্তুত করছি।"
অভিনেত্রীর উদ্দেশ্য প্রশ্ন ছিল, তাঁর 'মোহিনী মা' চরিত্রটি কি ধূসর না কি পুরোপুরি খলনায়িকা? এক নিঃশ্বাসে জবাব এল, " আউট অ্যান্ড আউট ব্ল্যাক। সমাজের চোখে 'মোহিনী মা' একজন কালীভক্ত, সাধিকা। অনেকে বিশ্বাস করেন, তাঁর অলৌকিক কিছু শক্তি আছে। কিন্তু আদতে এই মহিলা পুরোপুরি ভণ্ড! পাক্কা বুজরুক। স্রেফ বুদ্ধির মারপ্যাঁচ ও ধর্মকে হাতিয়ার করে মুনাফা করছে নিজের। মানুষের ভক্তিকে পুঁজি করে দু'হাতে অর্থ উপার্জন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে পুলিশমহলের কর্তা- সবার সঙ্গেই দারুণ দহরম মহরম এই 'মোহিনী মা'-এর। ফলে, বুঝতেই পারছেন, সাধারণ মানুষ তাঁকে ভয়-ভক্তি দু'টোই করে।"
সাধারণ মানুষ না হয় জানেন না, কিন্তু মুখ্যমন্ত্রী অথবা পুলিশকর্তারা এই 'মোহিনী মা'কে এত খাতির করেন কেন? অভিনেত্রীর সহাস্য জবাব, " বুজরুকি ছাড়াও 'মোহিনী মা'-এর নানান ব্যাপারে, নানান জায়গায়, সমাজের সব স্তরে পরিচিত ও কাজের লোক আছে। তাদের দিয়ে সে মন্ত্রীমহল এবং পুলিশমহলের কাজে লাগায়।" কথাশেষে সোমা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, " এ তো গেল বাইরের কথা। মোহিনী মায়ের বাড়ির অন্দরমহলটা কিন্তু খানিক আলাদা। পরিবারের সব সদস্যই তাঁর ভয়ে সন্ত্রস্ত। তবে নিজের ছেলে মোহিনীর অন্তঃপ্রাণ। পরিবারও।
এই পরিবারের যাতে কোনও ক্ষতি না হয়, সেইজন্য সদা সতর্ক থাকে মোহিনী। পরিবারকে বাঁচাতে যা খুশি তাই করতে পারে সে। এবার, তাঁর ছেলের যে স্ত্রী সে আবার পরম কৃষ্ণভক্ত। এক ছাদের তলায় এক কৃষ্ণ ভক্তের সঙ্গে কালীভক্তের যে দ্বন্দ্ব তা ফুটে উঠবে এই ধারাবাহিকে। আবার, এও ঠিক একমাত্র ছেলের বউয়ের কাছেই খানিক শায়েস্তা হন মোহিনী মা। সুতরাং, তথাকথিত শাশুড়ি-বউমার 'মা-মেয়ে'র ব্যাপার কিন্তু নেই এখানে। তবে ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না..." ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বাকি কথা আর শেষ করলেন না সোমা বন্দ্যোপাধ্যায়।
শটের জন্য ডাক পড়েছে যে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি