বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Varun Dhawan s Fiery Cameo as Bhediya in Thamma Steals the Show 

বিনোদন | ‘থামা’য় কাকে সঙ্গে নিয়ে ফিরলেন ‘ভেড়িয়া’ বরুণ? 'রক্তচোষা' আয়ুষ্মানের সঙ্গে মেলালেন হাত না কি বাধালেন ধুন্ধুমার লড়াই?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ অক্টোবর ২০২৫ ১৯ : ১৭Rahul Majumder

২০২২ সালে যখন বরুণ ধাওয়ানের 'ভেড়িয়া' ছবিতে হঠাৎ হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর 'স্ত্রী' রূপে, তখন বিস্ময়ের পাশাপাশি উল্লাসে ফেটে পড়েছিল গোটা দর্শকমহল। এরপর 'স্ত্রী ২' (২০২৪)-এ যুদ্ধক্ষেত্রে ফের জুটি বাঁধলেন বরুণ ও শ্রদ্ধা, আর সেই মুহূর্ত হয়ে উঠেছিল ম্যাডক ফিল্মসের হরর-কমেডির ইতিহাসের অন্যতম সেরা চমক। 

 

তাই এবারে, যখন ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি 'থামা' মুক্তি পেল, তখন থেকেই দর্শকদের কৌতূহল ছিল, এবার এই ছবিতে কে আসছেন?

 

রহস্যের পর্দা উঠল অবশেষে! এই ছবিতে নতুন চরিত্র 'শক্তি শালিনী' হিসেবে হাজির হয়েছেন 'সইয়ারা' ছবিখ্যাত অভিনেত্রী অনীত পাড্ডা! আর ফিরেছেন বরুণ ধাওয়ান, ফের 'ভেড়িয়া' রূপে! তবে কাঁধে কাঁধ মেলানো নয়, ভ্যাম্পায়ার আয়ুষ্মান খুরানার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামলেন 'ভেড়িয়া' বরুণ!

 

 

এককথায়, 'থামা'তে বরুণের 'ভেড়িয়া' হিসেবে আচমকা চলে আসা এখন রীতিমতো ভাইরাল। থেকে ভাইরাল হওয়া সেই মুহূর্তের অংশ এখন ঘুরছে সমাজমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিনেমার মাঝপথে সত্যিকারের ‘হিরো এন্ট্রি’তে হাজির বরুণ, মুখোমুখি সংঘর্ষে নামেন আয়ুষ্মানের সঙ্গে। লড়াই চলাকালীন ছাদ থেকে পড়ে গিয়ে এক দুরন্ত মুহূর্তে নেকড়ে-রূপে রূপান্তরিত হন তিনি! মুহূর্তেই প্রেক্ষাগৃহে শুরু হয় করতালি, শোরগোল, যেন সশব্দে বিদ্যুৎ চমকের মতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেখানে।

দর্শকের মতে, 'থামা'-র অন্যতম আকর্ষণ এই দৃশ্যই। এক ভক্ত টুইট করে লিখেছেন—

“ 'থামা' হল বড়পর্দার আসল, জমাটি অভিজ্ঞতা! দ্বিতীয়ার্ধ দুর্দান্ত, আয়ুষ্মানের উপস্থিতি অবিশ্বাস্য, আর বরুণ ধাওয়ানের 'ভেড়িয়া' হিসেবে কামব্যাক? এককথায় অপূর্ব! এই হরর কমেডি ইউনিভার্সের প্রতিটি অধ্যায়কে একে অন্যের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এককথায় অসাধারণ।”

 

 

এখন সকলের একটাই প্রশ্ন, কবে ঘোষণা হবে বরুণের 'ভেড়িয়া ২'?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া