বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সোমা মজুমদার ২১ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৩Soma Majumder
বলিউডে তিন দশক কাটিয়ে ফেলেছেন ববি দেওল। ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরে সিনে জগতে আত্মপ্রকাশ করেছিলেন ধর্মেন্দ্রর ছেলে। তারপর একের পর ছবিতে দর্শক মনে জায়গা করে নেন তিনি। তবে মাঝের কয়েকটা বছর বড় পর্দা থেকে প্রায় অদৃশ্য ছিলেন। ফের ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যে ফিরে এসেছেন লাইমলাইটে! বরাবর অ্যাকশন হিরো হিসেবেই নিজের ইমেজ তৈরি করেছেন ববি দেওল। তবে পর্দার এহেন নায়কেরও শৈশবে রয়েছে অজানা 'রহস্য'।
সম্প্রতি ববি তাঁর শৈশব নিয়ে এক খোলামেলা সাক্ষাৎকার দেন। সেখানেই অভিনেতা এমন এক অজানা তথ্য প্রকাশ করেছেন যা অনেককেই অবাক করেছে। অভিনেতা জানিয়েছেন, তিনি ১৪ বছর বয়স পর্যন্ত নিজের মা-বাবার সঙ্গেই ঘুমিয়েছেন। একটি অনুষ্ঠানে নিজের পারিবারিক জীবনের প্রসঙ্গে ববি বলেন, “আমাদের পরিবার ছিল খুবই ঘনিষ্ঠ। আমি আমার বাবা-মা ও ভাই-বোনদের সঙ্গে এক বাড়িতেই থাকতাম। ছোটবেলায় আলাদা ঘরের তেমন সুযোগ ছিল না, তাই আমি দীর্ঘদিন বাবা-মার সঙ্গেই ঘুমাতাম। আজও সেই দিনগুলো আমার কাছে ভীষণ মূল্যবান।”
আরও পড়ুনঃ আরবাজকে 'ঘৃণা' করেন সলমন! পিছনে কোন রহস্য? ফাঁস করলেন 'দাবাং' পরিচালক অভিনব কাশ্যপ
ববি আরও জানিয়েছেন, তিনি এখনও অন্ধকারে থাকতে পছন্দ করেন না। এর কারণ হিসেবে তিনি বলেন, “আমার বাবা ঘুমানোর সময় সবসময় ঘরে হালকা আলো জ্বালিয়ে রাখতেন। হয়তো ছোটবেলা থেকে সেটাই আমার অভ্যাস হয়ে গেছে। এখনও যদি পুরো ঘর অন্ধকার থাকে, আমি অস্বস্তি বোধ করি।”

এই সাক্ষাৎকারে ববি তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও অটুট বন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। অভিনেতার কথায়, “আমাদের পরিবারের বন্ধনটাই আমাদের শক্তি। আমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, আর এই সম্পর্কই আমাকে আজকের জায়গায় এনে দিয়েছে।” ববির এই খোলামেলা মুগ্ধ তাঁর ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ববির সরলতা ও পারিবারিক মূল্যবোধের প্রশংসা করছেন।
বর্তমানে ববির সাম্প্রতিক কাজ ‘দ্য ব্যা*ডস অফ বলিউড’ নিয়ে তোলপাড় চলছে নেটপাড়া। শীঘ্রই আসছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’ এবং রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘জন নয়গণ’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি