বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ২১ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৯Soma Majumder
সলমন খান এবং অভিনব কাশ্যপের মধ্যে ১৫ বছরের পুরনো তিক্ত সম্পর্ক এখনও বহাল। ২০১০ সালে 'দাবাং'-এর পরিচালক ছিলেন অভিনব কাশ্যপ। ছবিটি বক্স অফিসে সাফল্য পেলেও সলমন ও কাশ্যপ, দু'জনের কাছেই এর অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না। সম্প্রতি এই পুরনো ঝগড়ার নতুন অধ্যায় শুরু হয়েছে।
সলমন খানের বিরুদ্ধে একাধিক বিতর্কিত অভিযোগ তুলে নতুনভাবে আলোচনায় উঠে এসেছেন অভিনব। পরিচালক জানিয়েছেন, সলমন তাঁর ভাই আরবাজ খানের প্রতি দীর্ঘদিন ধরে বিদ্বেষ পোষণ করে আসছেন। কাশ্যপের দাবি, সলমন ও আরবাজের সম্পর্ক অত্যন্ত খারাপ। এমনকী 'দাবাং'-এ কাজ করার সময়ে সলমন তাঁকে জানিয়েছিলেন যে তিনি ছবিতে আরবাজের উপস্থিতি কমাতে চান।
কাশ্যপ এক সাক্ষাৎকারে বলেন, "এই ভাইয়েরা একে অপরকে ঘৃণা করে, কিন্তু আমি জানি না কেন তারা একসঙ্গে থাকেন। এই পরিবারকে বোঝা খুব কঠিন। আরবাজ নিশ্চয়ই সলমনকে ছবিতে তাঁর সময় কমিয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিল। কিন্তু ওঁরা আমার সামনে ঝগড়া করেনি।"
একবার নাকি সকলের সামনেই দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা হয় বলে দাবি করেন পরিচালক। তাঁর কথায়, "একবার আমার সামনে আরবাজ এবং সলমনের মধ্যে ঝগড়া হয়, সেই সময় সলমন বাসন ছুঁড়ে মারে। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওদের ঝগড়া থামাতে যাওয়ায় উল্টে সলমন আমায় গোটা বিষয় থেকে দূরে থাকতে বলে।"

এখানেই শেষ নয়, অভিনব আরও দাবি করেন, "সলমন আমার সম্পাদক এবং সম্পাদনা যন্ত্রটি অপহরণ করে তাঁর ফার্মহাউসে নিয়ে যান। এরপর সম্পাদক তাঁকে ফার্মহাউসে ভোল্টেজের ওঠানামা সম্পর্কে ব্যাখ্যা করার পরেই তিনি তাঁকে ফিরে আসতে দেন। এমনকী সলমন একবার আমার সম্পাদককে সতর্ক করে, পরিচালক যদি ছবিটি নিয়ে মজা করেন, তাহলে আমি তার পিঠে সিলিন্ডার ঠেলে দেব।"
প্রসঙ্গত, অভিনবের অভিযোগে চুপ থাকেননি সলমন। কয়েকদিন আগেই উপযুক্ত জবাবও দিয়েছেন তিনি। অভিনবের নাম না করেই তিনি বলেন, "আমাদের একজন দাবাং মানুষ আছেন, উনিও আজকাল লেগে পড়েছেন। এখন উনি আমার সঙ্গে আমির আর শাহরুখকেও জড়িয়ে ফেলেছেন। আমি গত 'উইকএন্ড কা বার'-এও বলেছিলাম, কাজ করো বন্ধু, কারও কিছু যায় আসে না। আজকে আরও একবার জানতে চাই, কাজ কি পেয়েছ ভাই?"
প্রসঙ্গত, সলমন খান ও অভিষেক কাশ্যপের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের জটিলতা এবং বিরোধ নতুনভাবে প্রকাশ পেয়েছে। অনেকে মনে করছেন, এই বিতর্ক আগামী দিনে আরও নাটকীয় ও উস্কানিমূলক পর্যায়ে পৌঁছতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি