বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ২১ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৩Soma Majumder
করিশ্মা কাপুরের প্রাক্তন স্ত্রী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তাঁর ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে শুরু হয়েছে পারিবারিক বিবাদ! করিশ্মা তাঁর দুই সন্তান সামাইরা ও কিয়ানের সঙ্গে সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সাচদেবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। করিশ্মা ও তাঁর সন্তানরা অভিযোগ করেছেন, সঞ্জয় কাপুরের দলিল জাল করেছেন প্রিয়া এবং তাঁদের উত্তরাধিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
যদিও করিশ্মা সরাসরি আদালতে উপস্থিত থেকে এই লড়াইয়ে অংশ নিচ্ছেন না। তবুও তাঁর দৃঢ়তা, সাহসিকতা এবং নীরবতা প্রশংসিত হচ্ছে সর্বত্র। সম্প্রতি এই নিয়ে করিশ্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র বিশ্লেষক খালিদ মোহাম্মদ।
আরও পড়ুনঃ ‘ভ্যাম্পায়ার’ হিসেবে শুরুটা কেমন হল আয়ুষ্মান-রশ্মিকার? উড়ছে না খোঁড়াচ্ছে ‘থামা’?
ইনস্টাগ্রাম পোস্টে করিশ্মাকে তিনি লিখেছেন, 'সব প্রতিকূলতার বিরুদ্ধে সাহসী' হিসেবে অভিহিত করেছেন। এই পোস্টে করিশ্মা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সঙ্গে লেখেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সাহসী হওয়া তাঁর জন্য গুরুত্বপূর্ণ। যার প্রেক্ষিতে অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কমেন্ট বাক্স ভরে গেছে নেটাগরিকদের শুভেচ্ছা বার্তায়।

সম্প্রতি জীবনের কঠিন পরিস্থিতিতে করিশ্মার নীরবতা ও দৃঢ়তা বলিপাড়ায় বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। অনুরাগীরা করিশ্মার এই প্রতিক্রিয়াকেও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাঁরা মনে করছেন, এই কঠিন সময়েও করিশ্মার দৃঢ় মনোবল ও সাহসিকতা তাঁকে আরও বেশি শ্রদ্ধার যোগ্য করে তুলেছে।
প্রসঙ্গত, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সোনা কমস্টার কোম্পানির মালিকানা এবং বিপুল পরিমাণ সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? তা নিয়েই গোল বেঁধেছে সঞ্জয়ের দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহ বিচ্ছেদের সময় ৭০ কোটি টাকা খোরপোশ নেওয়ায় এই সম্পত্তির কানাকড়িও পাবেন না করিশ্মা কাপুর। সেক্ষেত্রে কোম্পানির নতুন ‘মালিক’ হিসেবে সঞ্জয়ের মা রানি কাপুর এবং স্ত্রী প্রিয়া সচদেবের নাম শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি বাবার সম্পত্তির ভাগ চেয়ে সৎ মায়ের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ করিশ্মার দুই সন্তান সামাইরা এবং কিয়ান। তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি