রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bangladesh: জীবনে এতটা অসহায় বোধ করিনি! ছেলে পদ্ম সম্বন্ধে কেন এমন লিখলেন পরীমণি?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জানুয়ারী ২০২৪ ০১ : ৩৭
পরীমণির মধ্য রাতের একটি পোস্ট নাড়িয়ে দিয়েছে দুই বাংলাকে। এক মায়ের অসহায় আর্তি, ‘জীবনে এতটা অসহায় বোধ করিনি আগে! আল্লাহ সহায়...’। সন্তানকে নিয়ে গত রাতেই বাংলাদেশের প্রথম সারির নায়িকা চলে এসেছেন এপার বাংলায়। একমাত্র ছেলের অসুস্থতার কারণে। পরের দিনই এই ধরনের পোস্ট? কেমন আছে পরীর পদ্ম? ওপার বাংলার প্রথম সারির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, ভাল নেই পদ্ম। বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ তো ছিলই। দুরকমের ভাইরাস পাওয়া গিয়েছে একরত্তির শরীর থেকে। নতুন উপসর্গ, কাশি হয়েছে খুব। পরী সন্তানকে চোখে হারান। উদ্বেগ থেকেই এরকম পোস্ট।



শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বৌ’। ছবিতে নায়িকার ভূমিকায় পরীমণি। ছবিমুক্তির আগে এতবড় অঘটন। স্বাভাবিক ভাবেই মনখারাপ পরিচালকেরও। এর আগে অসুস্থতার কারণে ছবিটির প্রচার উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনেও থাকতে পারেননি অভিনেত্রী।তাঁর কথায়, ‘‘সাত দিন বাংলাদেশের প্রথম সারির হাসপাতালে ছেলেকে নিয়ে সপরিবার ভর্তি ছিলেন পরী। বাকিরা মোটামুটি সুস্থ। কিন্তু সুস্থ হয়নি পরী আর তার ছেলে। বরং একরত্তির অসুস্থতা আরও বেড়েছে। তাই আর দেরি না করে রাতারাতি কলকাতায় নিয়ে এসেছে পদ্মকে।’’ পরিচালকও উদ্বিগ্ন নায়িকার পোস্ট দেখে। তিনিও অসহায়, পরীর সঙ্গে আসতে পারেননি বলে। জানিয়েছেন, তাঁর ভিসা শেষ হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি তা কার্যকর করা সম্ভব নয়। পাশপাশি এও জানাতে ভোলেননি, নায়িকা অত্যন্ত লড়াকু। শক্ত মনের মেয়ে। ঠিক ছেলেকে সুস্থ করে ফিরবেন।



কিছুদিন আগে সামাজিক মাধ্যমে পরীমণি জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং তাঁর পরিবার। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন বিতর্কিত নায়িকা। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার সময় রাস্তার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। অভিনেত্রী জানিয়েছিলেন, সবাই সুস্থ হলেও তাঁর দেড় বছরের ছেলে তখন হাসপাতালে ভর্তি। একই সঙ্গে তিনি সবাইকে সাবধান করেন, শীতেও যা খুশি তাই খাবার যেন সবাই যেন না খান। ভাল করে দেখেশুনে না খেলে এভাবে অসুস্থ হয়ে পড়তে হবে।



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া