মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জানুয়ারী ২০২৪ ২৩ : ৫১
রুক্মিণী মৈত্রকে দেখে বোঝার উপায় নেই! তিনি দিন দুই ধরে সেখানেই। বিদ্যুৎ জামওয়ালের আগামী ছবি ক্র্যাক-এর কারণে। নীল-কমলার মিলিজুলিতে কর্সেট। কালো রঙের অ্যাসিমেট্রিক্যাল স্কার্ট। রোদচশমায় চোখ ঢাকা। চুলে তখনও কার্লার। নায়িকা শুটে ব্যস্ত। গায়ে গরম জামা নেই! বিদ্যুতের সঙ্গে এর আগে তিনি ‘সনক’ ছবিতে অভিনয় করেছেন। আবারও জুটি ফিরছে? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল বড়পর্দার ‘সত্যবতী’র সঙ্গে। ফোন ধরেই গলায় কিশোরীর উচ্ছ্বাস নিয়ে জানালেন, বন্ধুত্বের খাতিরে বিদ্যুতের আগামী ছবি ‘ক্র্যাক’-এ অতিথি শিল্পী। তার শুটেই দিন দুই মুম্বইয়ে। একই সঙ্গে মেলে ধরলেন তাঁর ২০২৪-এর ক্যালেন্ডার।
রুক্মিণীর কথায়, ‘‘সনক’-এ কাজ করতে করতেই আমরা একটা পরিবার হয়ে গিয়েছি। বিদ্যুৎ যেমন ভাল তেমনি মজাদার। ওর আগামী ছবির প্রযোজকও নিজেই। তাই যখন বলল, "আমার সঙ্গে একটা গানের অংশ হবে?" না করিনি। সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’র শুট থেকে ছোট্ট বিরতি নিয়ে পৌঁছে গিয়েছিলাম।’’ বলিউডের এমসি স্কোয়্যার, বিদ্যুৎ, নৃত্য পরিচালক গণেশ আচারিয়ার সঙ্গে হইহই করে কাটিয়ে ফেললেন দুটো দিন। এই প্রথম অতিথি চরিত্রে। তাও আবার বলিউডে। কেমন অভিজ্ঞতা? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা। তারপর জানিয়েছেন, বেশ ভাল, মজার। এবং সব মিলিয়ে অন্য রকম। তাঁর বেশ লেগেছে।
নাচের দৃশ্যর শুট ফুরোতেই রুক্মিণী আবার কলকাতায়। এসে দম ফেলার ফুরসতও পাননি। ওয়র্কশপে চলে গিয়েছেন। টানা অনেকক্ষণ মহড়া দিয়ে বাড়িতে। আগামীকাল, শুক্রবার ভোর পাঁচটায় সৃজিত কলটাইম দিয়েছেন! এখনও দেব বা স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ক্যামেরা ভাগ করেননি। করেছেন টোটা রায়চৌধুরীর সঙ্গে। টোটা ভাল অভিনেতা। করণ জোহরের ‘রকি ঔর রানি কি প্রেম কহানি’তে তাঁর অভিনয় ফিল্মফেয়ার পুরস্কারের নমিনেশন এনে দিয়েছে। এমন অভিনেতার সঙ্গে কাজ করে রুক্মিণীর কেমন লাগছে? আবারও উচ্ছ্বসিত নায়িকা। বললেন, ‘‘ভীষণ আরামদায়ক মানুষ। আমার স্বাচ্ছন্দ্য। যখনই যে কথা বলছি মন দিয়ে শুনছেন। তারপর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। কখনও কখনও মিলে যাচ্ছে আমাদের অনুভূতি। খুব ভাল লাগছে কাজ করে।’’
‘টেক্কা’য় কাজের পিছনেও নাকি লম্বা ইতিহাস। এর আগে "দশম অবতার"-এ সৃজিত ডেকেছিলেন রুক্মিণীকে। সম্ভবত নায়িকার শারীরিক গঠন, ফিটনেস দেখে। নায়িকা যোগ দিতে পারেননি। কারণ, তখন তিনি জিতের ‘ব্যুমেরাং’-এর শুটে ব্যস্ত। এরপর আবারও তাঁকে সৃজিত ডাকেন। আগামী পুজোমুক্তির জন্য। দ্বিধা নিয়েই নায়িকা চিত্রনাট্য শুনতে গিয়েছিলেন। তাঁর ধারণায়, আগের পুজোমুক্তিতে থাকতে পারেননি বলেই আবারও সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সৃজিত যখন তাঁকে জানান, চরিত্রটি তাঁকে ভেবে লেখা তখন আর দ্বিতীয় বার ভাবেননি রুক্মিণী। চিত্রনাট্য হাতে পেয়ে আগে একাধিক বার সেটা মন দিয়ে পড়েছেন। সৃজিত সবাইকে নিয়ে ওয়র্কশপ করেছেন। নায়িকা নিজে ব্যক্তিগত ভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। তারপর ক্যামেরার সামনে। হাসতে হাসতে দাবি, ‘‘সব বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে অভিনয়। ‘বাঘা যতীন’ করে দেব আরও বাঘা হয়ে গিয়েছে। স্বস্তিকাদি, টোটাদা রয়েছেন। বেশ নার্ভাস ছিলাম।’’ সৃজিত ক’বার বকলেন? এবার জোরে হাসি। দাবি, এখনও পর্যন্ত বকা খাননি। আসলে সৃজিত খুব নিয়মনিষ্ঠ। নিজের কাজ, অভিনয় নিয়ে ভীষণ সিরিয়াস। সেখানে গোলমাল হলে কাউকে ছেড়ে দেন না।
দেবের সঙ্গে বারবার, জিতের সঙ্গে আপাতত একবার। অনুরাগীদের দাবি, দেব নাকি নায়িকার হৃদস্পন্দন। জিৎ কেমন?
এবার যেন গলায় অল্প লজ্জা! বললেন, ‘‘আমাদের মধ্যে প্রচুর মিল। কাজ করতে করতে গিয়ে সেটা বুঝলাম। তাই কাজটা আর কাজ ছিল না। যেন এক ঝাঁক বন্ধু মিলে নতুন একটা কিছু করছি। খুব উপভোগ করেছি। আমি আর জিতদা খুব ভাল বন্ধু।’’ রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ রূপ দেখার জন্য মুখিয়ে তাঁর ভক্তরা। তাঁদেরকে আশ্বাস নায়িকার, পোস্ট প্রোডাকশন চলছে। দামি ছবি। তাই ধরে ধরে কাজ হচ্ছে। যাতে নিখুঁত হয়। সব ঠিক থাকলে সম্ভবত নায়িকা তাঁর জন্মদিনে, জুন মাসে বড়পর্দায় ‘বিনোদিনী’ রূপে ধরা দিতে পারেন। এবছরেই শুট শুরু হবে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আরও একটি ছবি "দ্রৌপদী"র। নায়িকার দাবি, এবছর তাঁর অনুরাগীরা তাঁকে তিনটি ছবিতে তিন রূপে দেখবেন। জিতের ছবিতে অচেনা চরিত্রে। ছবিটি মুক্তি পেতে পারে ইদে। সৃজিতও তাঁর ভোল বদলে পুজোয় দর্শকদের চমকে দিতে চলেছেন।
অর্থাৎ, পুজো পর্যন্ত "বুকড" রুক্মিণী। আগামী শীতে কী পরিকল্পনা? হাই চাপতে গিয়ে হেসে ফেলেছেন। তারপর ছোট্ট মেয়ের মতো আদুরে আবদার, ‘‘আগামী শীতের কথা আগামীতে চিন্তা করব। এই শীতের রাতে লেপমুড়ি দিয়ে ঘুমোই? এখনও না শুলে আগামী কাল ভোরে উঠব কী করে?’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি