সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চোট সারিয়ে দলে ফিরলেন পন্থ, তবে ব্রাত্যই সামি

রজত বসু | ২১ অক্টোবর ২০২৫ ১৩ : ০৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই হয়ত টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর থেকেই তিনি দলের বাইরে। এতদিন চিকিৎসা চলছিল। সুস্থ হয়ে এখন অনুশীলন শুরু করেছেন। আর তাই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন তিনি। তাঁকেই অধিনায়ক করা হয়েছে। দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে জায়গা পাননি মহম্মদ সামি। এর ফলে বোঝাই যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেওয়া হবে না তাঁকে।


বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ভারতের। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজের আগে ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকরা।


দু’টি ম্যাচেই পন্থ অধিনায়ক। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। চোট সারিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে তাঁকে। দু’টি ম্যাচেই সহ–অধিনায়ক সাই সুদর্শন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলার অভিমন্যু ও আকাশদীপকেও দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা।


এদিকে, সামি বাংলার হয়ে রঞ্জি খেললেও তাঁর কথা ভাবছেন না নির্বাচকরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ভাল বল করলেও। যা পরিস্থিতি, তাতে হয়ত ভারতীয় জার্সিতে সামির খেলার সম্ভাবনা আর প্রায় নেই।


প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল:‌ ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ–অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাডিক্কাল, রজত পতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।


দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল:‌ ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া