বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ২১ অক্টোবর ২০২৫ ১২ : ৩০Rahul Majumder
চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়গান ধ্বনি তুলেছিলেন পরিচালক অর্জুন দত্ত। বাংলায় সেরা ফিচার ফিল্ম হিসেবে বেছে নেওয়া হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'ডিপ ফ্রিজ'-কে। আগামী নভেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে সেই ছবি। সেই তোড়জোড়ের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক। এতটাই যে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় অস্ত্রোপচার করাতে হল তাঁকে।
অর্জুনের ছবির সহযোগী পরিচালক সৌমিতা গাঙ্গুলি আজকাল ডট ইন-কে জানিয়েছেন, বহুদিন ধরেই অর্জুনের শিরদাঁড়ায় একটা চোট ছিল। “মাস ছয়েক আগে একবার বেকায়দায় পড়ে গিয়েছিল। তখনই ভালরকম চোট লাগে। চিকিৎসা চলছিল, তবে ব্যাথায় মাঝেই মাঝেই কাবু হয়ে যেত ও। জাতীয় পুরস্কার মঞ্চে ওঠার আগেই অস্ত্রোপচার করার কথা ছিল, কিন্তু পাকেচক্রে তা করা হয়ে ওঠেনি। সেইজন্য তো হুইল চেয়ারে বসে জাতীয় পুরস্কার গ্রহণ করেছিল ও। শেষমেশ গত মঙ্গলবার সেই অস্ত্রোপচার হয়েছে। গতকাল বাড়ি ফিরেছে অর্জুন। এখন একদম ঠিক আছে অর্জুন। বেশ ভাল আছে। আমরা অনেকেই ওর সঙ্গে ছিলাম গতকাল। আপাতত চিকিৎসকের নির্দেশে সপ্তাহ তিনেকের সম্পূর্ণ বিশ্রাম। তারপর তো আবার 'ডিপ ফ্রিজ'-এর মুক্তিও আছে...দেখা যাক।”

যোগযোগ কর হয়েছিল অর্জুন দত্তের সঙ্গেও। খানিক ক্লান্ত গলায় ফোনের অন্য প্রান্ত থেকে তিনি বলে উঠলেন, “দ্বিতীয় জীবন পেলাম। আমার শিরদাঁড়ার দু'জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল! এখন আপাতত সম্পূর্ণ বিশ্রাম। চিকিৎসকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলব। আশা করি দ্রুত নিজের পায়ে দাঁড়াতে পেরে যাব।" কথাশেষে ধন্যবাদ জানাতে ভোলেননি পরিচালক।”
প্রসঙ্গত, অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’-এ ছবিতে অভিনয় করেছেন, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত অনুরাধা মুখোপাধ্যায়। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' । ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি