বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ অক্টোবর ২০২৫ ১০ : ২৬Rahul Majumder
প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আসরানি। ৮৪ বছর বয়সে, দীর্ঘদিনের অসুস্থতার পর, গত সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। মুম্বইয়ের জুহুর আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, শারীরিক জটিলতা ও ফুসফুসে জল জমে যাওয়ায় তাঁর অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল বলে সূত্রের খবর। সোমবার রাতেই সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। একেবারে নিভৃতে, কেবল ঘনিষ্ঠ পরিবারের উপস্থিতিতে। দীপাবলির রাতে আসরানির মৃত্যুসংবাদে স্তম্ভিত হয়ে গিয়েছে পুরো বলিপাড়া ও তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: ‘মাত্র এক সপ্তাহ আগেই জড়িয়ে ধরেছিলেন…’ প্রিয় সহ-অভিনেতা আসরানিকে হারিয়ে ‘বাকরুদ্ধ’ অক্ষয়!
আরও মর্মান্তিক, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আসরানি লিখেছিলেন— “শুভ দীপাবলি”। কিছুদিন আগেই তাঁর মৃত্যু নিয়ে ভুয়ো গুজব ছড়িয়েছিল, তাই প্রথমে অনেকেই এ বারও সেটিকে গুজব ভেবে উড়িয়ে দেন। কিন্তু পরে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই নিশ্চিত খবর আসে, কিংবদন্তি অভিনেতা সত্যিই প্রয়াত হয়েছেন।

কেন তাঁর মতো এত বড় মাপের অভিনেতার শেষকৃত্যের খবরটুকুও কাকপক্ষীতে টের পেল না? কেনই বা আসরানির শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই তাঁর পরিবার এই মৃত্যুর খবর প্রকাশ্যে আনল? জানা গিয়েছে, আসরানির ইচ্ছেতেই তাঁকে দেওয়া হায়েছিল এই ‘নিঃশব্দ বিদায়’। পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবনের শেষ সময়ে আসরানি নিজেই জানিয়ে গিয়েছিলেন, তাঁর মৃত্যুর পর যেন কোনও আড়ম্বর বা প্রচার না হয়। খ্যাতির আলোয় থেকেও তিনি চেয়েছিলেন এক সাধারণ মানুষের মতো শান্ত বিদায়। তাই তাঁর স্ত্রী মঞ্জু আসরানি তাঁর ইচ্ছেমতো নিভৃতে শেষকৃত্য সম্পন্ন করেন, আর মৃত্যুর খবর প্রকাশিত হয় অন্ত্যেষ্টির পরেই।
আসরানি ছিলেন ভারতীয় সিনেমার অন্যতম প্রিয় মুখ। এক অনবদ্য কৌতুকাভিনেতা, যিনি পঞ্চাশ বছরেরও বেশি সময়ে ৩৫০টিরও বেশি ছবিতে হাসির রঙ ছড়িয়েছেন। পুনের এফটিআইআই -এর প্রাক্তন ছাত্র আসরানি ১৯৬০-এর দশকের মাঝামাঝি বলিউডে পা রাখেন। শুরুতে গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করলেও খুব তাড়াতাড়িই তাঁর অনবদ্য হাস্যরস ও কমিক টাইমিং তাঁকে বানিয়ে তোলে দর্শকদের প্রিয় মুখ। বিশেষত সাত ও আটের দশকে, তিনি ছিলেন প্রতিটি পরিবারের হাসির কারণ। একেক সময় গোঁড়া কেরানি, কখনও বা দিশেহারা সহকারী আবার কখনও সরল, বিভ্রান্ত প্রেমিকের চরিত্রে অবিস্মরণীয়। আজও তাঁর প্রতিটি সংলাপ, প্রতিটি হাসি বলিউডের এক সোনালি যুগের স্মৃতি হয়ে বেঁচে আছে তাই তো সিনেমা রসিকদের কথায়, "আসরানির প্রাণবন্ত অভিব্যক্তি আর নিখুঁত টাইমিং যেন হয়ে উঠেছিল ভারতের হাস্যরস অভিনয়ের পাঠ্যবই।"
আসরানির মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন অক্ষয় কুমার। সোমবার, ৮৪ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন এই অভিনেতা। মাত্র এক সপ্তাহ আগেও অক্ষয় তাঁর সঙ্গে নিজের আসন্ন ছবি ‘হেওয়ান’-এর শুটিংয়ে কাজ করেছিলেন। তাই খবরটা যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। তাঁর অতুলনীয় কমিক টাইমিং আর অভিব্যক্তি তাঁকে করে তুলেছিল হিন্দি সিনেমার সেরা চরিত্রাভিনেতার মুখের একটিতে। ১৯৭৫ সালের কালজয়ী ছবি শোলে-তে তাঁর অভিনীত জেলারের চরিত্র আজও ভারতীয় পপ সংস্কৃতির অঙ্গ। ‘শোলে’-তে জেলারের ভূমিকায় তাঁর সংলাপ, “হাম ইংরেজোঁ কে জামানে কে জেলর হ্যায়” আজও অমর। ‘ভুলভুলাইয়া’, ‘ধামাল’, ‘বান্টি ঔর বাবলি ২’, ‘আর... রাজকুমার’, ‘অল দ্য বেস্ট’, ‘ওয়েলকাম’-এর মতো বক্স অফিস সফল ছবিতেও অভিনয় করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি