শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar Mourns the Death of Legendary Comedian Asrani

বিনোদন | ‘মাত্র এক সপ্তাহ আগেই জড়িয়ে ধরেছিলেন…’ প্রিয় সহ-অভিনেতা আসরানিকে হারিয়ে ‘বাকরুদ্ধ’ অক্ষয়!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ অক্টোবর ২০২৫ ০৯ : ৫৭Rahul Majumder

আলোর উৎসবের দিন আচমকা বলিউডে নেমে এল তীব্র শোকের ছায়া। প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আসরানি। ৮৪ বছর বয়সে, দীর্ঘদিনের অসুস্থতার পর, গত সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েকদিন ধরেই বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। সোমবারেই আসরানির আপ্ত সহায়ক বাবু ভাই বলেছিলেন, “চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিজিকে। তাঁর ফুসফুসে জল জমেছিল। টানা চার দিনের চিকিৎসার পর আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” সোমবার রাতেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজের শান্তিনগর শ্মশানে সেদিন সন্ধ্যাতেই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

 

আরও পড়ুন: প্রাণবন্তভাবে ভারতকে হাসাতে শিখিয়েছিলেন, আসরানি-কে ‘গুরু’ বলে মেনেছিলেন জনি লিভার থেকে জাভেদ জাফরি!

 

 

আসরানির মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন অক্ষয় কুমার। সোমবার, ৮৪ বছর বয়সে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন এই অভিনেতা। মাত্র এক সপ্তাহ আগেও অক্ষয় তাঁর সঙ্গে নিজের আসন্ন ছবি ‘হেওয়ান’-এর শুটিংয়ে কাজ করেছিলেন। তাই খবরটা যেন কোনওভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

 

সোমবার গভীর রাতে এক্স-এ শোকবার্তায় অক্ষয় লিখলেন, “আসরানিজির চলে যাওয়ায় বাকরুদ্ধ হয়ে গেছি। মাত্র এক সপ্তাহ আগে ‘হেওয়ান’-এর সেটে ওঁর সঙ্গে কাজ করলাম। আন্তরিকভাবে বুকে জড়িয়ে ধরেছিলেন আমাকে।” এর পরেই আবেগঘন বার্তায় অক্ষয় আরও যোগ করেন, “তিনি ছিলেন একদম মিষ্টি একটা মানুষ…আর তাঁর কমিক টাইমিং ছিল কিংবদন্তিসম! 'হেরা ফেরি' থেকে 'ভাগম ভাগ', 'দে দনা দন', 'ওয়েলকাম', আর এখন 'ভূত বাংলা' ও 'হেওয়ান' - প্রতিটা ছবিতেই ওঁর থেকে অনেক কিছু শিখেছি। ওঁকে হারানো মানে আমাদের ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি। আসরানি স্যার, আপনি আমাদের অগণিত হাসির কারণ হয়ে থাকবেন চিরকাল। ওম শান্তি।”

 

 

 

অক্ষয় এই শোকবার্তা জ্ঞাপনের সঙ্গে একটি ছবিও ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, আসরানি একটি স্কুটিতে বসে আছেন, পিছনে অক্ষয়। বোঝা যায়, সেটি তাঁদের ভূত বাংলা ছবির কোনও দৃশ্যের অংশ। উল্লেখ্য, দর্শক আসরানিকে এখনও আরও দু'টি ছবিতে দেখতে পাবেন। ‘ভূত বাংলা’ ও ‘হেওয়ান’, দুটোই পরিচালনা করেছেন প্রিয়দর্শন।

 

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। তাঁর অতুলনীয় কমিক টাইমিং আর অভিব্যক্তি তাঁকে করে তুলেছিল হিন্দি সিনেমার সেরা চরিত্রাভিনেতার মুখের একটিতে। ১৯৭৫ সালের কালজয়ী ছবি শোলে-তে তাঁর অভিনীত জেলারের চরিত্র আজও ভারতীয় পপ সংস্কৃতির অঙ্গ।  ভুলভুলাইয়া, ধামাল, বান্টি অর বাবলি ২, আর... রাজকুমার, অল দ্য বেস্ট, ওয়েলকাম -এর মতো বক্স অফিস সফল ছবিতেও অভিনয় করেছেন।

 

তিনি রেখে গেলেন স্ত্রী মঞ্জু আসরানি, এক বোন ও ভাইপোকে। কোনও সন্তান ছিল না তাঁদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া