বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Asrani: The Comic Maestro Who Inspired Johnny Lever Javed Jaffre, and Generations of Laughter

বিনোদন | প্রাণবন্তভাবে ভারতকে হাসাতে শিখিয়েছিলেন, আসরানি-কে ‘গুরু’ বলে মেনেছিলেন জনি লিভার থেকে জাভেদ জাফরি!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ অক্টোবর ২০২৫ ২১ : ২৯Rahul Majumder

আলোর উৎসবের দিন আচমকা বলিউডে নেমে এল তীব্র শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি অভিনেতা আসরানি। ৮৪ বছর বয়সে, দীর্ঘদিনের অসুস্থতার পর, সোমবার (২০ অক্টোবর, ২০২৫) দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান শিল্পীর মৃত্যুর খবরে সিলমোহর দিয়েছেন তাঁর ভাইপো অশোক আসরানি। কয়েকদিন ধরেই বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। আসরানির আপ্ত সহায়ক  বাবু ভাইয়ের কথায়, “চার দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আসরানিজিকে। তাঁর ফুসফুসে জল জমেছিল। টানা চার দিনের চিকিৎসার পর আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজের শান্তিনগর শ্মশানে আজ সন্ধ্যাতেই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই ইনস্টাগ্রামে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি, যা এখন হয়ে উঠেছে তাঁর শেষ বার্তা।


যখন এক কিংবদন্তির জীবনের পর্দা নামে, তখন রয়ে যায় না শুধু তাঁর কাজের ভাণ্ডার। রয়ে যায় তাঁর প্রভাবের প্রতিধ্বনি। ৮৪ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা গোবর্ধন আসরানি ছিলেন শুধু এক কমেডি আইকন নয়, ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তাঁর সূক্ষ্ম হাস্যরস, প্রাণবন্ত অভিব্যক্তি আর নিখুঁত টাইমিং যেন হয়ে উঠেছিল ভারতের হাস্যরস অভিনয়ের পাঠ্যবই। জনি লিভার থেকে শুরু করে জাভেদ জাফরি, রাজপাল যাদব থেকে বরুণ শর্মা -সব প্রজন্মের কৌতুক অভিনেতাদের সৃষ্টিশীল জিনে মিশে আছে আসরানির ছাপ।

যে যুগে কমেডি মানেই ছিল উচ্চস্বরে নাটুকেপনা, সেই সময়ে আসরানি এনে দিয়েছিলেন সংযম, শালীনতা আর অভিনয়ের বুদ্ধিদীপ্ত ছন্দ। তিনি দেখিয়েছিলেন হাস্যরস মানে শুধুই চেঁচামেচি নয়, বরং ছন্দ, বুদ্ধি আর মানবিকতার মিশ্রণ। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘আজ কি তাজা খবর’, ‘গোলমাল’ আর ‘ছোটিসি বাত’-এ তাঁর অভিনয় প্রমাণ করে হাসানো মানেই হালকাভাব নয়, সেটাও এক গভীর শিল্প।

জনি লিভার একাধিকবার বলেছেন, “মেহমুদজি আর আসরানিজি আমাদের শিখিয়েছেন কীভাবে কমেডির শক্তিকে ব্যবহার করতে হয়।” তাঁর মিমিক্রি, তৎক্ষণাৎ সংলাপ তৈরি আর মুখের অভিব্যক্তির খেলা সবই এসেছে আসরানির পথ দেখানো ঐতিহ্য থেকে, যেখানে হাস্যরস ছিল শিল্প, কোনও একঘেয়ে ফাঁকা বুলি আওড়ানো নয়। অভিনেতা জাভেদ জাফরির কথায়, “আসরানির সময়েই কমেডি তাঁর প্রাপ্য মর্যাদা পায়।” হাস্যরসের ভেতরে আবেগের ভারসাম্য রাখার কৌশল এনে দিয়েছিলেন তিনিই।

শুধু সিনেমা নয়, টেলিভিশন আর মঞ্চনাট্যেও তাঁর প্রভাব গভীর। আজকের বহু স্ট্যান্ড-আপ শিল্পী বা মিমিক্রি পারফর্মারদের প্রেরণার উৎস সেই আসরানি। তাঁর চরিত্রগুলো ছিল আমাদেরই প্রতিবিম্ব। সাধারণ মানুষ, সমাজ বা ক্ষমতার অদ্ভুত খেলায় আটকে থাকা; সেই বাস্তবতাই আজকের ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডির মাটিকে করেছে উর্বর।

জীবনের শেষ পর্বেও তিনি নিজেকে নবীন করে তুলেছিলেন। বয়স্ক চরিত্রেও বজায় রেখেছিলেন সেই অদম্য স্ফুলিঙ্গ, যা একসময় দর্শকদের হেসে কুটিকুটি করত। সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে আসরানি প্রমাণ করেছিলেন সত্যিকারের কৌতুক অভিনেতা কখনও বয়সের ভারে ঝুঁকে পড়েন না; তারা কেবল হাসির নতুন রূপ খুঁজে নেন। হিন্দি সিনেমার ইতিহাসে আসরানি যেন এক সেতুবন্ধন। মেহমুদের স্বর্ণযুগ আর জনি লিভারের আধুনিক হাস্যবোধের মধ্যে সংযোগরেখা। তাঁর উত্তরাধিকার শুধু সংলাপে নয়, বরং সেই আত্মবিশ্বাসে, যা তিনি দিয়েছিলেন হাস্যরসকে, যে হাসিও হতে পারে মর্যাদাপূর্ণ, বুদ্ধিদীপ্ত আর চিরন্তন।

 

পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে প্রায় ৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আসরানি। হাস্যরসের জাদু আর নিখুঁত টাইমিং দিয়ে তিনি ছুঁয়ে গিয়েছেন কোটি দর্শকের হৃদয়। ‘শোলে’-তে জেলারের ভূমিকায় তাঁর সংলাপ, “হাম ইংরেজোঁ কে জামানে কে জেলর হ্যায়” আজও অমর। ‘চুপকে চুপকে’, ‘আজ কি তাজা খবর’, ‘বাওয়ারচি’, ‘কোশিশ’-এর মতো ছবিতেও তিনি ছিলেন অনবদ্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া