বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২০ অক্টোবর ২০২৫ ১৮ : ১৮Rahul Majumder
কালীপুজোয় বড় চমক দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। প্রকাশ করলেন তাঁর আসন্ন ছবি ‘নারী চরিত্রে বেজায় জটিল’-এর ঝাঁ চকচকে নতুন লুক। আর সেই পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরস্বতী পুজো ২০২৬-এর এই বড় রিলিজের জন্য।
আরও পড়ুন: দীপাবলি মনেই কি ঝাঁ চকচকে পার্টি আর বহুমূল্য উপহার? পঙ্কজ ত্রিপাঠীর জবাব ভাবিয়ে তুলবে আপনাকে!
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এবং অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজিত এই ছবিতে অঙ্কুশের সঙ্গে আছেন তাঁর অফস্ক্রিন পার্টনার ঐন্দ্রিলা সেন। জানা গিয়েছে, ছবিটি গভীর মানবিক সম্পর্ক, আবেগ আর সামাজিক টানাপোড়েনের মধ্য দিয়ে এমন এক গল্প বলবে যেখানে হাসিও আছে, চিন্তাও আছে।
কালীপুজোর আলোয় মুক্তি পাওয়া অঙ্কুশের এই নতুন লুক মজাদার অথচ তীব্র রহস্যে মোড়া। যা দেখে অনেকেই বুঝতে পারছেন, এ ছবিতে অভিনেতার চরিত্র বেশ অন্যরকম। এবং ছবিতে রয়েছে কালী ও শিবের মূর্তির ছবিও।

নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে অঙ্কুশ বললেন, “এই কালীপুজোয় আমরা প্রকাশ করলাম ‘নারী চরিত্রে বেজায় জটিল’-এর দ্বিতীয় লুক। এই ছবিতে থাকছে বাংলা সিনেমায় প্রথমবারের মতো পুরুষ বনাম ঈশ্বর বনাম নারীর থিম। গল্পে যেমন মায়ের (মা কালী) নাটকীয়তা আর রসিকতা আছে, তেমনই আছে হাসি, ভাবনা আর পরিবারে একসঙ্গে দেখার মতো মজা! ২০২৬-এর জানুয়ারিতে সরস্বতী পুজোর আবহে মুক্তি পাচ্ছে এই ছবি। আশা করছি, একদম অন্যরকম গল্পের এই ছবি যে সব দর্শকের হৃদয়ে ছুঁয়ে যাবে।”
অনুরাগীদের মতে, ছবির অন্যরকমের শক্তিশালী থিম, আকর্ষণীয় ভিজ্যুয়ালের সঙ্গে অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন, সব মিলিয়ে ‘নারী চরিত্রে বেজায় জটিল’ টলিউডে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি