শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Diwali 2025: Pankaj Tripathi on the True Meaning of the Festival

বিনোদন | দীপাবলি মনেই কি ঝাঁ চকচকে পার্টি আর বহুমূল্য উপহার? পঙ্কজ ত্রিপাঠীর জবাব ভাবিয়ে তুলবে আপনাকে!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ অক্টোবর ২০২৫ ১৭ : ০৩Rahul Majumder

তথাকথিত বলি তারকাদের থেকে বেশ খানিকটা আলাদা পঙ্কজ ত্রিপাঠী। দীপাবলির দিনেও নিজস্ব ছন্দে একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন এই জনপ্রিয় বলি অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠীর কথায়, এই উৎসব শুধু পার্টি আর উপহারের দিন নয়, এর মধ্যে লুকিয়ে আছে আলো আর পরিবারের আসল মানে।

এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেন, “দীপাবলির আসল তাৎপর্যটা আমরা অনেক সময় ভুলে যাই। এটা আলোয় অন্ধকার দূর করার উৎসব। যেদিন শ্রী রামচন্দ্র অযোধ্যায় ফিরেছিলেন, সেদিন থেকেই আলো জ্বালিয়ে তাঁকে স্বাগত জানানো হয়েছিল। সেই আলো শুধু বাইরে নয়, মনের ভেতরের অন্ধকারও মুছে দেয়।”

ছোটবেলার দীপাবলির স্মৃতিও ভাগ করে নিলেন পঙ্কজ। তাঁর কথায়, “তখন তো দোকানে তৈরি রেডিমেড প্রদীপ পাওয়া যেত না। গ্রামের কুমোরের ঘর থেকেই আসত প্রদীপ। তুলো, তেল, সবই বিক্রি হতো। এই উৎসবেই চলত গ্রামের অর্থনীতি। সবাই মিলে, একসঙ্গে আলোর উৎসব পালন করতাম।” আজকের সময়ে দীপাবলির চাপ নিয়ে একটু খোঁচাও দিলেন তিনি -“এখন তো বাজার আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে।  উপহার দাও, মিষ্টি দাও, পার্টি কর। আসলে দরকার শুধু একটুখানি হাসি আর আন্তরিক শুভেচ্ছা। তাতেই উৎসবের আনন্দ পূর্ণ হয়,” বললেন অভিনেতা।

শেষে একেবারে সরাসরি বার্তা দিয়ে দিলেন পঙ্কজ, “উৎসব মানে পার্টি নয়। উৎসব মানে পরিবার, একসঙ্গে থাকা, আর মনের ভেতরের আলো জ্বালানো।”

অন্যদিকে, 'মির্জাপুর'প্রেমীদের জন্য সোমবার দুপুরে এল দারুণ সুখবর। ওটিটিতে নয়, এবার ‘মির্জাপুর’ আসছে বড়পর্দায়! টাটকা নতুন গল্প নিয়ে। ছবির  নাম মির্জাপুর: দ্য ফিল্ম। মুখ্যচরিত্রে রয়েছেন কারা? কেন ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু পন্ডিত’ এবং ‘মুন্না ভাইয়া’। অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু! ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। এই ছবির মাধ্যমেই অনুরাগীদের প্রিয় কালীন ভাইয়া ও গুড্ডুর মুখোমুখি সপাট লড়াই এবার সরাসরি সিনেমার পর্দায় উঠে আসবে।সম্প্রতি বারাণসীতে শুটিং শুরু হয়েছে এই ছবির।মজা শুরু হয় এরপরেই। রামনগর ফোর্ট এবং বারাণসীর রাস্তায় ফাঁস হওয়া কিছু ভিডিও দেখে অনুরাগীরা এককথায় উন্মাদ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায় কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি) ও গুড্ডু পণ্ডিত (আলি ফজল)-কে, সম্ভবত ছবির এক ক্লাইম্যাক্স সিকোয়েন্সে। দুই প্রিয় প্রতিদ্বন্দ্বীর পুনর্মিলন এবং লড়াই ভক্তদের মধ্যে দাবানলে মতো উত্তেজনা ছড়াচ্ছে।

ফ্র্যাঞ্চাইজির অন্যান্য চরিত্র ও তথ্য: এক ঝলকে জেনে নেওয়া যাক মির্জাপুর: দ্য ফিল্ম-এ ফিরছেন অনুরাগীদের কোন কোন প্রিয় চরিত্রগুলো। 

কালীন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি)

গুড্ডু পণ্ডিত (আলি ফজল)


মুন্না ত্রিপাঠি (দিব্যেন্দু)

বিশেষ চরিত্রে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

ছবিটি পরিচালনা করছেন গুরমিত সিং এবং নির্মাণ করছেন পুণীত কৃষ্ণা। দেশজুড়ে মুক্তির কয়েক সপ্তাহ পরে, এটি স্ট্রিম হবে  অ্যামাজন প্রাইম ভিডিওতে, ২৪০-এরও বেশি দেশ ও অঞ্চলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া