বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অর্পিতা দাস | ২০ অক্টোবর ২০২৫ ১৫ : ৩৪Rahul Majumder
বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে না অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। তবে এবার গেল। তবে তা মাত্র কয়েক পশলা মুহূর্তের জন্যেই। মাত্র একদিনের জন্য কলকাতায় হাজির হলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মূলত এসেছিলেন একটি বিশেষ কালীপুজোর উদ্বোধনের জন্য। তবে এই মুহূর্তে নেটিজেনদের নজর পড়েছে তাঁর অবস্থান নিয়ে।
দেবের ২০ বছরের সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সকল নায়িকাকে দেখা গেলেও রুক্মিণী ছিলেন না। দেব জানিয়েছিলেন, মুম্বইতে থাকার কারণে আসতে পারেননি রুক্মিণী। তবুও, সকলের প্রশ্ন, সবচেয়ে কাছের মানুষের বিশেষ দিনে কেন পাশে থাকলেন না রুক্মিণী? এমনকী, সামাজিক মাধ্যমে এই বিষয়ে কোনও পোস্টও দেখা যায়নি অভিনেত্রীর । ‘রঘু ডাকাত’-এর প্রিমিয়ার বা দুবাই সফরেও দেবের পাশে ছিলেন না অভিনেত্রী। স্বাভাবিকভাবেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে তাই নানান জল্পনা উঠেছে।

অবশেষে কলকাতায় হাজির হয়ে রুক্মিণী হাসিমুখে এই প্রশ্নের জবাব দিলেন, “আমি জানি প্রশ্ন উঠছে। আমি কলকাতায় ছিলাম না, শুটিংয়ের জন্য মুম্বইতে ছিলাম। আজকেই এসেছি কলকাতায় এবং কালকেই ফিরে যেতে হবে। কারণ আমার ভাইজি আমাইরার জন্মদিন, দিল্লিতে গিয়ে তার জন্মদিন উদযাপন করব। তবে দীপাবলি মানে খুশির দিন, কাছের মানুষদের সঙ্গে কাটাব। তাই আজকের দিনটা তাদের সঙ্গে কাটাব ভেবেছি।”
দেবের বিশেষ দিন বা ‘রঘু ডাকাত’-এর অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন? এই প্রশ্নের উত্তরে রুক্মিণী হাসিমুখে যোগ করলেন, "যারা আমাকে খুঁজছেন, তাদের বলব—'খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন।"
অর্থাৎ, সরাসরি উত্তর না দিলেও অভিনেত্রী বোঝালেন, কাজের কারণে দূরে ছিলেন। তবে একদিনের জন্য এসে দেবের সঙ্গে সময় কাটাবেন কি না, সে কথাও খোলাসা করেননি। অতীতেও দেব-রুক্মিণীর বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও, তারা আবার একসঙ্গে দেখা গিয়েছে। এবার কি সত্যিই সময়ের অভাব নাকি মনের দূরত্ব বাড়েছে -সেটা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কালীপুজোর সময় সবাইকে রুক্মিণীর একটাই অনুরোধ, “উৎসবের আনন্দ উপভোগ করুন, কিন্তু রাস্তার বয়স্ক মানুষ, শিশু এবং গর্ভবতী মহিলাদের কথা ভেবে শব্দবাজি করুন।”
মঞ্চ থেকে তিনি আরও জানান, “এই মুহূর্তে কাজের জন্য কলকাতা থেকে দূরে থাকতে হচ্ছে। তবে আমি বাংলার মেয়ে এবং সারাজীবন বাংলাতেই কাজ করব।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি