বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

16 Years of Maa: Soma Banerjee s Heartfelt Post as Fans Relive the Magic of Heera Amma

বিনোদন | ‘মা’র ১৬ বছর! ‘হীরা আম্মা’র আবেগঘন পোস্টে মনকেমন অনুরাগীদের, সোমা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণে চোখ ভিজল নেটপাড়ার

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ২০ অক্টোবর ২০২৫ ১২ : ৪৯Rahul Majumder

‘হীরা আম্মা’। ২০০৯ সালের মা ধারাবাহিকের হীরা আম্মাকে এখনও মনে রেখেছেন দর্শকেরা, অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই চরিত্র খুব কাছের। তাঁর জীবনের অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। ‘জন্মভূমি’-র পর এই ধারাবাহিক তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ১৬ বছর আগে এমন সময়েই মা ধারাবাহিকে ‘হীরা আম্মা’র পথ চলা শুরু হয়েছিল। সেই কথা-ই অনুরাগীদের মনে করিয়ে দিয়ে ফেসবুকে রবিবার রাতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। 

 

 

সোমা বন্দ্যোপাধ্যায় লিখলেন, “২০০৯ সালের আজকের দিনে অর্থাৎ ১৯শে অক্টোবর SVF এর প্রযোজনায় রাত ০৮:০০ টায় Star Jalsha এর পর্দায় শুরু হয়েছিল "তোমার ছাড়া ঘুম আসে না মা" ধারাবাহিকটির সম্প্রচার।হ্যাঁ, আজ “মা” ধারাবাহিকের ১৬ বছরের জন্মদিন। ধারাবাহিকটি শুরুর কিছু দিনের মধ্যেই TRP তালিকায় “মা” অধিকার করে নেয় এক নম্বর স্থান, তারপর তো সকলেরই জানা।অনেকেই বলে ধারাবাহিক সংবাদপত্রের মতো, আজ দেখলে কাল আর মানুষ মনে রাখেন না। কিছু ক্ষেত্রে হয়তো ঠিকই কথাটি, তবে এই কথাও ঠিক যে ভালো কাজ মানুষ মনে রেখে দেয় সবসময় তাই আজ এতো বছর পরও ধারাবাহিকটির প্রত্যোকটি চরিত্রকে, আমার অভিনীত “হীরাম্মা” চরিত্রটিকে আপনারা যেভাবে মনে রেখেছেন এবং সমানভাবে ভালোবাসেন তার জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। একজন শিল্পী হিসেবে এর থেকে বড়ো পাওয়া আর কি হতে পারে! এভাবেই “মা” সকলের মনের মণিকোঠায় থেকে যাক বছরের পর বছর। ধন্যবাদ ও ভালোবাসা SVF Television Poonam Jha Sahana Dutta Debangshu sengupta Tithi Basu Chhanda Karanji Chattopadhyay Mahua Halder Bhaswar Chatterjee Ayush Das Chandraniv Mukhopadhyay Aritra Dutta Rohit Mukherjee Srijit Roy Supriyo Mukherjee সকলকে ।কারা কারা সেই সময় “মা” দেখতেন জানাবেন কমেন্ট করে”

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল। )

 

 

আরও পড়ুন: ‘ওয়ার ২’-এর ভরাডুবি-ই কাল হল? ‘ধুম ৪’-এর পরিচালক পদ ছাড়লেন না ছাড়তে বাধ্য হলেন অয়ন?

 

 

অন্যদিকে, ধারাবাহিককে অভিনয়ের পাশাপাশি আবার থিয়েটারে ফিরেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়।নিজের শিকড়ের কাছে বারবার ফিরতে হয়, এমনটাই মনে করেন তিনি। অন্যদিকে, জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

 

টলিউডে কান পাতলেই শোনা যায়, সকলের খুব পছন্দের একজন মানুষ অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। সকলকে খুব সহজেই নিজের করে নিতে পারেন তিনি, যদিও পর্দায় একাধিকবার অত্যন্ত নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন তিনি, তবে বাস্তবে শুধুই ভালবাসা দিতে পারেন অভিনেত্রী। নেতিবাচক চরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও একই রকম সাবলীল সোমা বন্দ্যোপাধ্যায়। তবে নেতিবাচক চরিত্রে বারবার দর্শকদের কাছে বেশি করে সমাদৃত হয়েছেন তিনি। সোমা বন্দ্যোপাধ্যায়ের মিষ্টি ব্যবহারের জন্যই সকলের খুব প্রিয় মানুষ তিনি। সেই কারণেই আজও পর্দার ‘ঝিলিক’ বা ‘ফুলকি’দের সঙ্গে ভাল সম্পর্ক তার, এমনকী কিছুদিন আগেই তাদের সঙ্গে সময়ও কাটান তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া