বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২০ অক্টোবর ২০২৫ ১২ : ০৭Rahul Majumder
‘ব্রহ্মাস্ত্র’-এর মারকাটারি বক্স অফিস সাফল্যের পর যশরাজ ফিল্মসের ওয়ার ইউনিভার্স–এ হাত দিয়েছিলেন পরিচালক অয়ন মুখার্জি। কথা ছিল, 'ওয়ার ২'-এর পর 'ধুম ৪'-এরও পরিচালনার দায়িত্ব সামলাবেন অয়ন।কিন্তু ‘ওয়ার ২’-এর ভরাডুবির পর চিত্রনাট্যের বাইরে নিজের সৃজনশীল নিয়ন্ত্রণ হারানোর হতাশা থেকেই এবার পিছিয়ে এলেন তিনি। খবর, ‘ধুম ৪’-এর পরিচালক পদ থেকে নিজেই সরে দাঁড়ালেন অয়ন মুখার্জি।
যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে একান্ত বৈঠকে তিনি নাকি নিজের আপত্তির কথা স্পষ্ট জানিয়ে দেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ এক সূত্রের কথায়, “অয়ন বিশ্বাস করেন, ‘ওয়ার ২’ বা ‘ধুম ৪’-এর মতো ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো তাঁর ভাবনার সঙ্গে মানানসই নয়। তিনি এমন কিছু করতে চান যেখানে থাকবে আবেগ, নাটক, ভালবাসা আর গল্প বলার স্বাধীনতা।”
আরও পড়ুন: EXCLUSIVE: বড়পর্দায় ‘পাখিওয়ালা’ হয়ে ফিরছেন ঈশান মজুমদার, জীবনের খাঁচা ভাঙার গল্প বলবে ‘পিঞ্জর’
সেই সূত্র আরও জানায়, ‘ওয়ার ২’ ছবি তৈরির ক্ষেত্রে অয়ন ছিলেন মূলত একজন এক্সিকিউটর—্ অর্থাৎ তিনি শুধু শ্রীধর রাঘবনের লেখা চিত্রনাট্যঅনুযায়ী কাজ করছিলেন, ছবিতে নিজস্ব ইনপুট দেওয়ার সুযোগ তেমন পাননি। অয়ন সেই ধরনের পরিচালক নন, যিনি কেবল অন্যের লেখা বাস্তবায়ন করবেন। তিনি গল্পটাকে নিজের মতো করে গড়ে তুলতে ভালবাসেন। ‘ওয়ার ২’-এর অভিজ্ঞতা তাঁর কাছে ছিল একটা সীমাবদ্ধতা।
এই কারণেই নাকি দীর্ঘ আলোচনার পর আদিত্য চোপড়া ও রণবীর কাপুরের সঙ্গে পারস্পরিক সম্মতিতেই তিনি ‘ধুম ৪’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে তাঁদের সম্পর্কের মধ্যে বিন্দুমাত্র কোনও তিক্ততা নেই। বরং তিনজনেই পরিস্থিতি বুঝে বিচ্ছেদ ঘটিয়েছেন খুবই বন্ধুত্বপূর্ণ ভাবে।
এখন অয়ন মন দিয়েছেন তাঁর স্বপ্নের প্রকল্পে-‘ব্রহ্মাস্ত্র ২’-এ। লেখার কাজ প্রায় শেষ। বর্তমানে পাহাড়ের নির্জনতায় চূড়ান্ত ঘষামাজা চলছে সেই চিত্রনাট্যের। ছবিটি ২০২৬ সালে শুটিং ফ্লোরে যাওয়ার কথা।
অন্যদিকে, যশরাজ ফিল্মসে এখন চলছে ‘ধুম ৪’-এর নতুন পরিচালক নির্বাচনের দৌড়। প্রযোজনা সংস্থার অন্দরের খবর, অনেকেই চাইছেন আদিত্য চোপড়াই নিজে এবার ক্যামেরার পিছনে দাঁড়ান। কারণ রণবীর কাপুর ইতিমধ্যেই এই ছবির জন্য নিজের শুটিং ডেট লক করে ফেলেছেন।
এইমুহূর্তে বলিউডের অন্দরমহলে আরও গুঞ্জন, ‘ধুম ৪’ নিয়ে আরও একাধিক নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। তাহলে কে নেবেন এ ছবির পরিচালনার দায়িত্ব? অয়নের বদলে কে বসবেন সেই আসনে?উত্তর মিলবে খুব শিগগিরই। তবে এতটুকু নিশ্চিত, যশ রাজ ফিল্মসে এইমুহুর্তে নীরবতা থাকলেও তা তুমুল ঝড় ওঠার আগের সেই পূর্বাভাস মাত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি