শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | মা হলেন পরিণীতি চোপড়া, পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন রাঘব চাড্ডা?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১৯ অক্টোবর ২০২৫ ১৬ : ২৮Snigdha Dey

মা হলেন পরিণীতি চোপড়া। রাঘব চাড্ডা ও পরিণীতির কোল আলো করে এল পুত্র সন্তান। মা হওয়ার খবর সমাজমাধ্যমে কয়েক মাস আগেই ভাগ করেছিলেন অভিনেত্রী। এবার সন্তান জন্মের খবরও জানিয়ে দিলেন এই তারকা জুটি। 

 

 

আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে ফিরে এসে প্রথমবার স্ফীতোদর সামনে এনেছিলেন পরিণীতি। তখনই নেটিজেনরা বুঝেছিলেন আর বেশিদিন বাকি নেই পরিণীতির সন্তানের জন্ম দিতে। সন্তানের জন্মের আগে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি। রাঘব চাড্ডার আদি বাড়ি দিল্লিতে। তাই দম্পতির প্রথম সন্তান যেন দিল্লিতেই জন্মগ্রহণ করে, এমনটাই চেয়েছিলেন তাঁরা। 

 

 

আরও পড়ুন: হাতে হাত, চোখে প্রেম! বাগদানের পর প্রথমবার একসঙ্গে কোথায় ধরা দিলেন হুমা কুরেশি ও রচিত সিং?

 

চলতি বছর অগস্ট মাসে পরিণীতি এবং রাঘব যৌথভাবে জানিয়েছিলেন, তাঁদের প্রথম সন্তান আসার কথা। নিজের পডকাস্ট চ্যানেলে, সমাজমাধ্যমে কেকের ছবি দিয়ে অনুরাগীদের সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। কেকের উপর লেখা ছিল ১+১= ৩। তার নীচেই ছিল একজোড়া ছোট্ট পায়ের ছবি। অর্থাৎ, দুই সদস্য থেকে তাঁদের পরিবার ৩ হতে চলেছে।

 

মুম্বইয়ে সংসার পাতলেও পরিণীতির শ্বশুরবাড়ির সকলে থাকেন দিল্লিতে। রাঘবের কর্মস্থলও দিল্লি। তাই বিয়ের পর থেকে মুম্বই-দিল্লি যাওয়া আসা করতেন অভিনেত্রী। রাঘবকেও সুবিধা অনুযায়ী যাতায়াত করতে হতো। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর তা আর সম্ভব হয়নি। গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস রাঘবের সঙ্গে মুম্বইয়ের বাড়িতেই ছিলেন পরিণীতি। তবে ধনতেরস, দিওয়ালি উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে গতকালই রাঘবের সঙ্গে শ্বশুরবাড়ি দিল্লি উড়ে গিয়েছিলেন ‘পরি’। তারকা দম্পতির প্রথম সন্তান সেখানেই জন্ম নেবে বলে স্থির হয়েছিল, আর ঠিক সেটাই হল। 

 

 

 

২০২৩ সালে জাঁকজমক বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি ও রাঘব। উদয়পুরের লি লা প্যালেস-এ এক ঘনিষ্ঠ আয়োজনে চার হাত এক করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা। বলিউড ও রাজনৈতিক জগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেই বিয়েতে, যার কিছু ঝলক আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পেশাগত দিক থেকে পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল ‘আমর সিং চমকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে। বিয়ের পর থেকেই মুম্বই ছেড়ে দিল্লিতে রয়েছেন তিনি। দিল্লিতেই তাঁর সুখের সংসার। এবার দুই থেকে তিন হওয়ার খবর নিজেরাই ভাগ করে নিলেন তারকা দম্পতি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া