বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৯ অক্টোবর ২০২৫ ১৫ : ৪১Rahul Majumder
সম্প্রতি, শোনা গিয়েছিল অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান হয়েছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। গত শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের দুটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেন। এটাই তাঁদের বাগদানের পর প্রথম প্রকাশ্যে উপস্থিতি।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁদের একাধিক ছবি ও ভিডিও। দেখা গেছে, দু’জনে হাত ধরাধরি করে পৌঁছেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত হরর-কমেডি ‘থাম্মা’-র স্ক্রিনিংয়ে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে মিষ্টি হেসে তাকাতে তাকাতে পোজ দিচ্ছেন তাঁরা। এরপর ওই সন্ধ্যাতেই তাঁরা হাজির হন এম্মে এন্টারটেনমেন্টের দীপাবলি পার্টিতে। এক ছবিতে দেখা যায়, রচিতের হাত আলতোভাবে রাখা হুমার কোমরে, দু’জনেই মুখে হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে। সেই রাতের জন্য হুমা বেছে নিয়েছিলেন কালো-সোনালি বেনারসি শাড়ি, গলায় মিনিমাল গয়না, আর রচিত ছিলেন কালো কুর্তা-পায়জামায়।
এককথায় ‘গোপনে বাগদান’ এখন প্রকাশ্যে প্রেমে! গত মাসেই এক সূত্র জানিয়েছিল, হুমা ও রচিত নাকি বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। গত রবিবার রচিত তাঁকে যুক্তরাষ্ট্রে একটি একান্ত অনুষ্ঠানে প্রোপোজ করেন, আর হুমা ‘হ্যাঁ’ বলেন। অনুষ্ঠানটা খুবই ঘরোয়া ছিল। এখনও ঠিক হয়নি তাঁরা কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও গৌরী খানের আয়োজিত এড শিরানের পার্টিতে। সেখান থেকেই জল্পনা শুরু। তাঁদের পারস্পরিক বন্ধু গায়িকা আকাশা সিং-এর একটি ইনস্টাগ্রাম পোস্ট আরও জোরালো করে গুজব। তিনি ছবির ক্যাপশনে লিখেছিলেন-“তোমাদের এক টুকরো স্বর্গের জন্য শুভেচ্ছা হুমা!”
রচিত সিং অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় অভিনয়ের প্রশিক্ষক যিনি আলিয়া ভাট, রণবীর সিং ও ভিকি কৌশল-এর মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছেন। অভিনয় জগতে তিনি আত্মপ্রকাশ করেছেন সিরিজ ‘কোর্মা কলিং’-এর মাধ্যমে। অন্যদিকে, হুমা কুরেশির সামনে একগুচ্ছ বড় প্রজেক্ট। তিনি শিগগিরই দেখা দেবেন ‘সিঙ্গল সালমা’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সানি সিং ও শ্রেয়াস তলপাড়ে। ছবিটি পরিচালনা করেছেন নচিকেত সামন্ত। তাছাড়া, ৭ নভেম্বর সোনি লিভ-এ মুক্তি পাচ্ছে হুমা অভিনীত বহুল প্রতীক্ষিত সিরিজ ‘মহারানী’-র চতুর্থ সিজন, পরিচালনায় পুনীত প্রকাশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি