বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৯ অক্টোবর ২০২৫ ১২ : ৪৪Rahul Majumder
দীপাবলি। ভারতের অন্যতম বড় উৎসব, আলো আর আনন্দের সঙ্গে সিনেমারও এক অপরিহার্য সংযোগ রয়েছে এই উৎসবের। বছরের পর বছর ধরে, দীপাবলি মানেই ছিল ভারতের দুই সিনেমা সাম্রাজ্যের সবচেয়ে বড় তারকাদের বড় বড় সব ছবি মুক্তির দিন। উত্তরে শাহরুখ খান, দক্ষিণে রজনীকান্ত। পরে দক্ষিণের সেই আসনে বিজয়ও বসেছিলেন। কিন্তু করোনা মহামারির পর বদলে গিয়েছে এই সমীকরণ। বড় তারকারা যেন হারিয়ে গেছেন উৎসবের পর্দা থেকে। এই ২০২৫-এ, প্রথমবারের মতো কোনও ভাষাতেই দীপাবলিতে নেই প্রথম সারির তারকাদের ছবি। না বলিউডে, না দক্ষিণে।
এই বছর বলিউডে দীপাবলির একমাত্র ছবি ‘থামা’। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ম্যা ডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায় এই ছবি। ‘থামা’ হচ্ছে দ্বিতীয় হরর-কমেডি যা দীপাবলিতে রিলিজ পাচ্ছে, গতবছরের ‘ভুল ভুলাইয়া ৩’-এর পর। তবে পার্থক্য এই যে গতবারে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল অজয় দেবগণের ‘সিংহম রিটার্নস’, যেখানে অজয়ের সঙ্গে ছিলেন অক্ষয়, রণবীর, দীপিকাও। মানে পুরো তারকা ঠাসা ছবি আর কী। কিন্তু ‘থামা’ এবার একাই দীপাবলির মাঠে।

দক্ষিণেও নেই দীপাবলির ‘থালাইভা ম্যাজিক’। তামিল ছবির জগতে এবার দীপাবলিতে তিনটি রিলিজ— ‘ডুড’, ‘বাইসন’ ও ‘ডিজেল’। কিন্তু কোনও ছবিতেই নেই রজনীকান্ত, কমল হাসন, বিজয় বা অজিত কুমারের মতো সুপারস্টার। কেন এই বিরাট পরিবর্তন? ট্রেড অ্যানালিস্ট শ্রীধর পিল্লাই জানাচ্ছেন, “এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দীপাবলিতে এবার কোনও তারকার ছবি নেই। আগে দীপাবলিতে অন্তত একজন বড় তারকার ছবি থাকতই। এবার নেই রজনী, বিজয়, ধনুষ, সূর্য। তিনটি তামিল ছবিতেই নবাগত সব অভিনেতারা রয়েছেন। ”
হল মালিকদের মতে, এই পরিবর্তন আসলে শুরু হয়েছে এক দশক আগেই। একজন প্রেক্ষাগৃহের কর্ণধার বলেন, “একসময় দীপাবলি মানে ছিল পারিবারিক সিনেমা। শাহরুখের ‘মহব্বতে’ বা ‘বীর-জারা’ যেমন। কিন্তু সময় বদলেছে। দীপাবলি এখন অ্যাকশন, থ্রিলার, বা হরর কমেডির জন্যও উপযুক্ত। তারকারাও আজকাল কম ছবি করেন, তাই উৎসবের দিন তাঁদের ক্যালেন্ডারে পড়ে না।”
আগে ঈদ মানেই ছিল সলমনের ছবি, বড়দিন মানে আমির আর দীপাবলি মানেই শাহরুখ। কিন্তু আজ সব উৎসবের সীমানা মুছে গেছে। “সবই এখন ছুটি মাত্র,” বলেন পিল্লাই। “ বছরে যে সময়ে বড়সড় ছুটির সপ্তাহ পরে, সে দিনই মুক্তি পায় বড় তারকার ছবি।”
দীপাবলির ‘পরিবারিক’ ইমেজও নাকি এখন অতীত। একসময় দীপাবলিতে মুক্তি পেত পারিবারিক ছবি, একসঙ্গে বসে দেখার মতো গল্প। কিন্তু এখন দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘থামা’-র মতো হরর কমেডি বা ‘সিংহম রিটার্নস’-এর মতো অ্যাকশন ফিল্ম। একসময়ে সলমন খানও দীপাবলিতে পরিবারমুখী ‘প্রেম রতন ধন পাও’ এনেছিলেন। কিন্তু এখন ‘টাইগার ৩’-এর মতো স্পাই থ্রিলার দিয়েই বাজি জ্বালানো যায়।
তা দর্শক কি অভিযোগ করছে? একদমই নয়। দিল্লির বাসিন্দা অরুণ প্রকাশ বলেন, “আমি ২০০৫ সাল থেকে কোনও দীপাবলির ছবি মিস করিনি। এটা ছবির ঘরানানয়, অনুভূতির ব্যাপার। আসলে, পরিবারের সঙ্গে একটা ভাল সময় কাটানোই থাকে মূল উদ্দেশ্য। সেটা ‘বীর-জারা’ হতে পারে, আবার ‘থামা’-ও হতে পারে। শুধু ছবি ভাল হলেই চলবে।”
অন্যদিকে, প্রথম সারির তারকারা হয়তো দীপাবলিকে মিস করছেন, কিন্তু দীপাবলি তাঁদের জন্য থেমে নেই। আলো, উৎসব আর সিনেমার জৌলুস এখন নতুন মুখদের হাতে। ২০২৫-এর দীপাবলি তাই অন্যরকম। নিঃশব্দ, কিন্তু কৌতূহল জাগানো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি