বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ অক্টোবর ২০২৫ ০৮ : ৩৬Snigdha Dey
অসুস্থ দিতিপ্রিয়ার পাশে দাঁড়িয়ে দারুণ কথা বললেন অভিনেতা জিতু কামাল। কিছুদিন আগে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা গেলেও বর্তমানে সেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে অবলীলায় আর্য-অপর্ণা হয়ে উঠছেন তাঁরা। তবে সম্প্রতি দিতিপ্রিয়াকে এই ধারাবাহিক থেকে কিছুদিনের বিরতি নিতে হয়েছে। তার কারণ নাকে অস্ত্রপচার। তবে এরমধ্যে শুটিং করছেন দিতিপ্রিয়া। এর মধ্যে খানিকটা বিরক্ত হয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেত্রী।
দিতিপ্রিয়া লিখেছেন, 'অনেকেই বলছেন জিজ্ঞাসা করছেন ধারাবাহিকে আমায় এখন আগের থেকে ফিকে বা দুর্বল দেখতে লাগে কেন, সকলের উদ্দেশ্যে আমি বলি। আমার নাকে একটি অস্ত্র প্রচার করতে হয়েছে, যা এখনও শুকায়নি। এই মুহূর্তে আমার কথা বলা তো বারণই, এমনকী হাসতে গেলেও আমার অত্যন্ত যন্ত্রণা হয়। তবে এই সবকিছুর মধ্যেও আমি পর্দার সামনে অভিনয় চালিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছি। কারণ আপনাদের ভালবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় নিয়ে চিন্তা করার জন্য এবং আমায় ভালবাসার জন্য।'
দিতিপ্রিয়ার এই পোস্টে অনেকেই মন্তব্য করেন এবং লেখেন অত্যন্ত সাবধানে যেন কাজ করেন তিনি। এই মুহূর্তে তাঁর সবার আগে প্রয়োজন বিশ্রামের, তবে সম্ভব হচ্ছে না। জিতু, দিতিপ্রিয়ার এই পোষ্টটি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লেখেন, 'তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার যোদ্ধা। আর দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে,তার সেই শক্তি নিয়ে যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জিত করেছে। পাশে থাকবেন/ভরসা রাখবেন ওর উপর। জয় মহাকাল'।
এই পোস্টের নিচে দিতিপ্রিয়া লেখেন, 'অনেক ধন্যবাদ সহযোদ্ধা, এইভাবে পাশে থাকার জন্য এই সময়ে। আমরা আবার একসঙ্গে কাজ করব।' জিতু ও দিতিপ্রিয়ার এই কথোপকথন দেখে দারু৫ খুশি তাঁদের অনুরাগীরা। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, মান-অভিমান মিটিয়ে তাঁরা আবার আগের মতো বন্ধু হয়ে উঠেছেন।
টিআরপি তালিকায় এই মুহূর্তে ভাল ফল করছে জি বাংলার 'চিরদিনই তুমি যে আমার'। ধারাবাহিক চলাকালীন সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি মান-অভিমান হতেই পারে, অনেকেই ভেবেছিলেন এই কারণে বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে নিজেরাই নিজেদের মধ্যেই সমস্যা মিটিয়ে নেন জিতু ও দিতিপ্রিয়া। যদি পর্দায় তা কোনওদিন বুঝতে দেননি তাঁরা কেউই। বাস্তবে যখন তাঁদের কথা বন্ধ থেকেছে সেই সময় পর্দায় রোমান্টিক দৃশ্যের অভিনয় করে গিয়েছেন দু'জনে।
যদিও আগের মতো তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হবে কিনা তা নিয়ে ভাবনা ছিল অনেকের মধ্যেই। তবে সমাজমাধ্যমে এই পোস্ট করে দু"জনের বুঝিয়ে দিয়েছেন বর্তমানে তাঁদের মধ্যে সম্পর্ক আগের মতই সুন্দর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি