বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | তড়িঘড়ি রাঘবের সঙ্গে দিল্লি পাড়ি দিলেন পরিণীতি! খুব তাড়াতাড়িই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ১৮ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৯Snigdha Dey

মা হতে চলেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'

 

 

 

ইতিমধ্যেই দিল্লি পাড়ি দিয়েছেন রাঘব ও পরিণীতি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর অনুযায়ী, শীঘ্রই নায়িকা তাঁর প্রথম সন্তানের জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। প্রসবের সময় খুব কাছে আসায় এই তারকা দম্পতি দিল্লিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই বিষয়ে পরিণীতি বা রাঘবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। তবে তাঁদের এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। 

 

 

 

কিছুদিন আগেই সমাজমাধ্যমে একটি কেকের ছবি ভাগ করেন পরিণীতি। সেই কেকের উপর লেখা, '১+১=৩'। সঙ্গে রাঘবের সঙ্গে পথ চলার একটি ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এই পোস্ট করে পরিণীতি লেখেন, "আমার ছোট্ট পৃথিবী খুব তাড়াতাড়ি আসছে। আপনাদের আশীর্বাদ কাম্য।'

 

 

আরও পড়ুন: শাহরুখের প্রতি বেজায় বিরক্ত আমির খান! দিলীপকে কত টাকা বেতন দেন ফারহা? 

 

 

পরিণীতির এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলি তারকা থেকে অনুরাগীরা। ঠিক সেই সময় রাঘবের কথার মানে দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা। কী এমন বলেছিলেন রাঘব চাড্ডা? কপিল শর্মা হাসতে হাসতে জিজ্ঞেস করেন—“বিয়ের পর আপনাদের বাড়িতেও কি নাতি বা নাতনির জন্য চাপ এসেছে?” রাঘব সঙ্গে সঙ্গে বলে বসেন— “দেব আপনাকে, দেব... খুব জলদি সুখবর দেব!” এমন মন্তব্যে হকচকিয়ে যান পরিণীতি। চোখ কপালে তুলে বিস্ময়ে তাকিয়ে থাকেন রাঘবের দিকে। রাঘব পরে আবার বলেন— “দেব... মানে, এক সময় দেবই।”

 

 

 

এই কথাতেই গুঞ্জনের শুরু হয়েছিল তবে কি পরিণীতি সন্তানসম্ভবা? আর এবার এর উত্তর এল। যদিও পরিণীতির গর্ভাবস্থা নিয়ে গুঞ্জন আগে থেকেই চলছিল। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে, যার ফলে শুরু হয়েছিল ‘বেবি বাম্প’ জল্পনা। 

 

 

 

ক'দিন আগে বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া দীর্ঘ বিরতির পর আবারও নিজের ইউটিউব চ্যানেলে ফিরেছিলেন। প্রায় আট মাস পর তিনি নতুন ভিডিও আপলোড করে ভক্তদের চমকে দিয়েছিলেন। ভিডিওটির শুরুতেই পরিনীতি জানিয়েছিলেন, তিনি আবার নিয়মিত ইউটিউবে কনটেন্ট তৈরি করতে চান।

 

 

 

এই নতুন ভিডিওতে পরিনীতি খোলাখুলি জানিয়েছিলেন, তিনি কী ধরনের ভিডিও বানাতে চান। অনুরাগীদের সঙ্গে দৈনন্দিন জীবনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে শুরু করে ভাইরাল মিমে তাঁর প্রতিক্রিয়া জানানো— সবকিছুই তাঁর পরিকল্পনায় রয়েছে। তবে এর পাশাপাশি তিনি একটি বড় চমকও দিয়েছিলেন। ভিডিওতে প্রথমবারের মতোস্পষ্ট হয়েছিল নায়িকার স্ফীতোদর। তা নেটিজেনদের নজর কাড়তেই মিষ্টি শুভেচ্ছায় ভেসেছিলেন অভিনেত্রী।‌

 

 

 

 

খুব তাড়াতাড়িই সন্তানের জন্ম দেবেন পরিণীতি। তাই এই মুহূর্তে দিল্লিতে পাড়ি দিয়েছেন। তারকা দম্পতির কোল জুড়ে পুত্র না কন্যা সন্তান আসবে? তা জানার জন্য অপেক্ষায় অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া