বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১৮ অক্টোবর ২০২৫ ১৪ : ০৮Snigdha Dey
ছোটপর্দায় পরিচিতি লাভ করেছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দেবাদৃতা। এবার তাঁকে দেখা যেতে চলেছে বড়পর্দায়।
ব্রাত্য বসুর পরিচালনায় আসছে নতুন ছবি 'শেকড়'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় এছাড়াও আছেন বহু তারকা। এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দেবাদৃতাকে।

ছবিতে তিনি নিজের চরিত্রেই অভিনয় করছেন। গল্পের একটি মোড়ে দেখা যাবে দেবাদৃতাকে। ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন তিনি। সমাজমাধ্যমে পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও ভাগ করেছেন দেবাদৃতা। নতুন এই যাত্রায় আশাবাদী অভিনেত্রী।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু' থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। ছবির প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উলকি এন্টারটেইনমন্ট প্রাইভেট লিমিটেড। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। ছবির রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় কৌশিক দাস।
আরও পড়ুন: প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী
টলিউডের নবীন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়। এতদিন তাঁরা দর্শকের মন জয় করেছেন আলাদাভাবে। এবার একসঙ্গে জুটি বাঁধার পালা। বড়পর্দায় একসঙ্গে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। শিকড়ের টানে ঘরে ফেরার গল্প বলবে এই ছবি। গল্পের মোড়ে এক প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এদিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে ‘ব্যান্ডিট কুইন’ সীমা বিশ্বাস। চমকের আরও বাকি। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবিতে দেখা যাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকেও।
এ ছবির গল্পে ফুটে উঠবে দুই প্রজন্মের ভালবাসার ফিলোসফি। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি ঠিক কীভাবে মিলবে, বা মিলবে কিনা সেই নিয়েই চলবে গল্পের টানাপোড়েন। এর মাঝেই বিভিন্ন চরিত্রদের মিশেলে এই ছবির গল্প হয়ে উঠবে এক অনন্য সংমিশ্রণ।
প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমা বিশ্বাসকে দর্শক আরও একবার পেতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। তাঁকে দর্শক দেখেছেন 'রক্তবীজ ২' ছবিতে ওপার বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায়। অন্যদিকে, সিরিজ থেকে সিনেমার জগতে এখন লোকনাথ দের নাম চোখে পড়েই। বিভিন্ন চরিত্রে বারবার দর্শকের মন কাড়ছেন অভিনেতা। এদিকে, চঞ্চল চৌধুরীকেও 'পদাতিক'-এর পর এপার বাংলার ছবিতে আরও একবার দেখা যেতে চলেছে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য ও অনুজয় চট্টোপাধ্যায়কেও।
এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বেঁধে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। নিজ নিজ ক্ষেত্রে অভিনয় করে বারবার দর্শকের থেকে প্রশংসা কুড়িয়েছেন তাঁরা। এমনকি তাঁদের অভিনীত চরিত্ররা সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। এই প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধে ঠিক কেমনভাবে ধরা দিতে চলেছেন তাঁরা? তা তো সময়ই বলবে। এই ছবির শুটিং হচ্ছে কলকাতা, বোলপুর, বারাণসীতে। ২০২৩ সালে 'হুব্বা' ছবির পরিচালনার পর এবার এই ছবির কাজ শুরু করেছেন ব্রাত্য বসু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি