বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নতুন অধ্যায়ের পথে রণবীর-আলিয়া! দীপাবলিতে কোন সুখবর দিতে চলেছেন কাপুর দম্পতি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৮ অক্টোবর ২০২৫ ১১ : ২৯Soma Majumder

বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট এই দীপাবলিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। উৎসবের আলোয় আলোকিত হবে তাঁদের নতুন বাসভবনও। মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় তৈরি হয়েছে তাঁদের স্বপ্নের বাড়ি, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। শাহরুখ খানের ‘মন্নত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও টেক্কা দেবে রণলিয়ার রাজপ্রাসাদ। বিগত দেড় বছর ধরে তিল তিল করে সাধের বাড়ি তৈরি করেছেন রণবীর ও আলিয়া। এবার দীপাবলিতে সেই বিলাসবহুল বাড়িতে গৃহপ্রবেশের পালা। 

ঋষি কাপুর এবং নীতু কাপুরের উত্তরাধিকারসূত্রে পাওয়া ভিটেতেই বিশালাকার বাংলো রণবীর-আলিয়ার। কয়েক মাস আগে শোনা গিয়েছিল, চলতি বছরে গৃহপ্রবেশ করবেন কাপুর দম্পতি। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রস্তুতি। বিবৃতি জারি করে রণবীর-আলিয়া নিজেই দিয়েছেন, দিওয়ালিতেই নতুন বাড়ির শুভ সূচনা করতে চলেছেন তাঁরা। সঙ্গে ছবিশিকারিদের কাছে গৃহপ্রবেশের অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষার আর্জি জানিয়েছেন দম্পতি।

আরও পড়ুনঃ ধর্মের টানে অভিনয় ছাড়েন! এবার বিয়ে করে চর্চায় জায়রা ওয়াসিম, কাকে ‘কবুল হ্যায়’ বললেন 'দঙ্গল'-এর গীতা?

সমাজ মাধ্যমের যুগে তারকাদের জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে আসতে বেশি সময় লাগে না। তাতে মাঝে মাঝে বিরক্তও হন সেলিব্রিটিরা। নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশের ক্ষেত্রে তাই আগেভাগেই সতর্কীকরণ জারি করেছেন জুনিয়র কাপুর দম্পতি। রণবীর-আলিয়া তাঁদের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “আমাদের কাছে কৃতজ্ঞতা ও নতুন শুরু। দীপাবলিতে আমরা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছি। আমাদের পরিবার ও ভক্তদের কাছ থেকে যেভাবে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ। এই উৎসবের সময়ে আমাদের গোপনীয়তা ও শান্তি বজায় রাখতে আপনারা অনুগ্রহ করে সাহায্য করবেন।” বিটাউন সূত্রের খবর, গৃহপ্রবেশের পুজোর পর কাপুর পরিবারে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে।

রাজকীয় বাড়ির নাম রাখা হয়েছে রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের নামে ‘কৃষ্ণ রাজ’। ছয় তলা বাড়ির স্থাপত্য নকশা তৈরি করেছেন নামী স্থপতিরা। বাড়িতে রয়েছে বিশাল  প্রশস্ত বারান্দা, ব্যক্তিগত জিম, ইনফিনিটি পুল, শিশুদের খেলার জায়গা, এমনকি একটি ছোট থিয়েটারও। বাড়ির অভ্যন্তরে কাঠ ও মার্বেলের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আধুনিক অথচ ঐতিহ্যবাহী সাজসজ্জা। রণবীর-আলিয়ার প্রতিবেশী হিসেবে রয়েছেন করণ জোহর, অনুষ্কা শর্মার মতো বলিউড তারকারা। ব্যস্ত শিডিউলের মাঝে সময় বার করে মাঝে মাঝেই বাংলোর কাজ দেখতে গিয়েছেন রণবীর-আলিয়া। আপাতত শুধু কাপুর পরিবারের নতুন বাড়িতে পা রাখার অপেক্ষা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া