বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Director Aditi Roy and and Ayan Chakraborti talks about Shubhashree s upcoming web series Anusandhan

বিনোদন | শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ সাংবাদিকদের কটাক্ষ করা হয়েছে না কি গাওয়া হয়েছে জয়গান? সোজাসাপটা পরিচালক

রাহুল মজুমদার | ১৭ অক্টোবর ২০২৫ ২২ : ১২Rahul Majumder

অদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’-এর মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার উন্মোচিত হয়েছে সম্প্রতি। কলকাতায় শানের ইনফিনিটি ট্যুর ২০২৫-এর কনসার্টে এই পোস্টার উন্মোচিত হয়েছিল।সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন। যিনি একটি মহিলাদের জেলে ঘটে যাওয়া রহস্যের খোঁজে নামেন। সেখানে কোনও পুরুষ না থাকলেও বন্দিরা অজানা কারণে গর্ভবতী হয়ে যাচ্ছেন। কেন তা হচ্ছে, তা-ই অনুসন্ধান করতে চলেছেন নায়িকা। 

 

অদিতি রায় পরিচালিত এই সিরিজের গল্প লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। পরিচালক অয়ন চক্রবর্তী 'সহায়তা' করেছেন। সম্প্রতি, সমাজমাধ্যমে এই সিরিজ নিয়ে ছোট্ট একটি পোস্ট করেছেন 'কালরাত্রি'র পরিচালক। তিনি লিখেছেন, “সাত নভেম্বর #হইচই প্ল্যাটফর্মে আসছে নতুন কাজ, অনুসন্ধান। পরিচালনা করেছেন Aditi Roy, লিখেছেন Samragnee Bandyopadhyay, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী। আমি সামান্য সহায়তা করেছি।:

 

 

 

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল)

 

অদিতি রায়ের কাছে প্রশ্ন ছিল, বরাবরই অদিতি রায়ের পরিচালনায় নারীশক্তির জয়জয়কারের সাক্ষী থেকেছেন দর্শক। এই সিরিজেও কী তাই দেখা যাবে? প্রশ্নের রেশ টেনেই পরিচালক ছোট্ট করে জানালেন,  এই সিরিজেও তার প্রভাব থাকবে। পাশাপাশি ও স্পষ্ট করে জানিয়েছেন, কোনওভাবেই সাংবাদিকতার কোনও বিষয়কে ছোট করে দেখানো হয়নি। তাঁর কথায়, " ইনভেস্টিগেটিভ জার্নালিজম-এর যে চ্যালেঞ্জগুলো রয়েছে, একজন সাংবাদিককে খানাতল্লাশি করার সময় কী কী প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়, সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ছবিতে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়।"


প্রায় একই সুর শোনা গেল, অয়ন চক্রবর্তীর গলাতেও। তিনি দৃপ্ত গলায় বললেন কোনওভাবেই সাংবাদিকতার কোনও দিক অথবা বিষয়কে কটাক্ষ করা হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে সাংবাদিকতা যে কত বড় চ্যালেঞ্জ তার আভাস দেওয়ার চেষ্টা করেছি আমরা। পুরো ব্যাপারটাই পজিটিভভাবেই দেখানোর চেষ্টা করেছি। থ্রিলারধর্মী ছবি, তাই একাধিক স্তর রয়েছে গল্পে, এটুকু বলতে পারি। এর থেকে বেশি এখনই কিছু..." বলতে বলতে স্মিত হেসে উঠলেন তিনি। 

 

 


অনুসন্ধান'-এর হাত ধরে বহু বছর পর অভিনয়ে দেখা যাবে অরিত্রকে। এই সিরিজের হাত ধরে নতুন করে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলতে প্রস্তুত অরিত্র। এছাড়াও এই ক্রাইম থ্রিলারে থাকছেন এক ঝাঁক টলি তারকারা। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত। এছাড়াও থাকছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া