বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ১৭ অক্টোবর ২০২৫ ১৯ : ০২Sanchari Kar
বলিউড সুপারস্টার সলমন খান শুধু অভিনয় নয়, মানবিক কাজের জন্যও পরিচিত। বহুবার তিনি গোপনে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, কারণ নিজের সুকর্মের প্রচার তিনি পছন্দ করেন না। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার আনা সিং তাঁর প্রিয় বন্ধু জইনুদ্দিনের মৃত্যুর পর এক আবেগঘন পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধুর চিকিৎসায় সহায়তা করার জন্য।
আনা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আজ আমার প্রিয় বন্ধু জইনুদ্দিনকে শেষ বিদায় জানাতে হচ্ছে। আমি যখন কাজ শুরু করি, তখন তুমি ছিলে আমার সবচেয়ে বড় ভরসা। মাঝে মাঝে আমার ওয়াইন স্পনসরও করতে! জটিল সব পোশাক তৈরির মধ্যে দিয়ে কিছু ঝগড়াঝাটি আর খুব মশলাদার বিরিয়ানিকে সঙ্গী করে আমরা অনেক দূর উড়েছি। তোমাকে আর তোমার অবদান কখনও ভুলব না। কৃতজ্ঞতায় মাথা নত। ধন্যবাদ, জইনু, সবকিছুর জন্য।”
পোস্টের শেষে তিনি আরও লেখেন, 'এবং বিশেষ ধন্যবাদ সলমন খানকে, আমার বন্ধুর চিকিৎসার জন্য সাহায্য করার জন্য। শান্তিতে ঘুমোও, প্রিয়।'
আনার এই পোস্টে সলমনের নাম দেখেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট সেকশন। অনেকেই লেখেন, সলমন সবসময় নিঃস্বার্থভাবে অন্যের পাশে থাকেন এবং তার এই মানবিক দিকই তাঁকে আলাদা করে তোলে।
সলমন ২০০৭ সালে ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’প্রতিষ্ঠা করেন, যা শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে ভারতের দরিদ্র শিশুদের সহায়তা করে। সংস্থাটি চিকিৎসা সহায়তা, বৃত্তি প্রদান এবং গ্রামীণ অঞ্চলে স্কুল পরিচালনার মতো কাজ করে আসছে। শুধু তাই নয়, সলমন ব্যক্তিগত উদ্যোগেও প্রায়ই অসুস্থদের চিকিৎসার খরচ বহন করেন, নতুন শিল্পীদের সাহায্য করেন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তার অধিকাংশ মানবিক কাজ তিনি নীরবেই সম্পন্ন করেন— যা তাঁকে বলিউডের অন্যতম উদার তারকাদের একজন করে তুলেছেন।
আগামী দিনে সলমনকে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে, যা পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এই ছবিটি ২০২০ সালের গালওয়ান ভ্যালির মর্মান্তিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তৈরি যেখানে ভারতীয় এবং চিনের সেনারা অস্ত্র ছাড়াই লড়েছিলেন। এটি ভারতের সেনাদের প্রতি এক আবেগপূর্ণ শ্রদ্ধার্ঘ্য হিসাবে তৈরি করা হচ্ছে।
গভীর দেশপ্রেম এবং বাস্তব ঘটনার আবহে নির্মিত এই সিনেমাটি সাম্প্রতিক সময়ের অন্যতম প্রভাবশালী সামরিক ছবি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। ছবিতে সলমনের সঙ্গেই রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজের মতো তারকারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি