বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tom Cruise and Ana de Armas Split After 9 Months reports

বিনোদন | ন’মাসের ঝলমলে প্রেমের পর আচমকা বিচ্ছেদ টম ক্রুজ-আনা দে আরমাসের! কী এমন ঘটল তাঁদের মধ্যে?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৭ অক্টোবর ২০২৫ ১৮ : ৫৫Rahul Majumder

হলিউডে প্রেম নতুন কিছু নয়, কিন্তু যখন টম ক্রুজের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকার সঙ্গে কোনও অভিনেত্রীর নাম জড়ায়, বলাই বাহুল্য তা গোটা দুনিয়া জুড়েই আলোচিত হয়। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, ৬৩ বছর বয়সী ‘মিশন ইম্পসিবল’ তারকা আর ৩৭ বছরের ‘ব্যালেরিনা’ অভিনেত্রী আনা দে আরমাস চুটিয়ে প্রেম করছেন। এমনকী, হলিউডের নতুন 'পাওয়ার কাপল' বললেই যাঁদের নাম প্রথমেই উঠে আসত, সেই টম ক্রুজ ও আনা দে আরমাস এবার আলাদা পথে হাঁটছেন। মাত্র ন’মাস নাকি তাঁরা সম্পর্কে ছিলেন আর তারপরই নাকি এই প্রেমের আগুন নিভে গেল!

 

আরও পড়ুন: ‘ওঁদের মধ্যে কিছু ছিল’ দীর্ঘ বছর পর রেখাকে দেখামাত্রই অমিতাভ যা করেছিলেন, দেখে একথা বলে ফেলেছিলেন এই বিতর্কিত রাজনীতিক!

 

‘দ্য সান’ সংবাদমাধ্যমের এক সূত্র জানাচ্ছে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে দু’জনের প্রেম শুরু হয়েছিল। বেশ কিছুদিন রোম্যান্সের পর, হঠাৎই তাঁরা নাকি বুঝতে পারেন “ তাঁদের সম্পর্কের স্পার্কটা চলে গিয়েছে।” বন্ধুত্বপূর্ণ ভাবেই তাই সম্পর্কটা শেষ করেছেন তাঁরা। আর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, “টম আর আনার একসঙ্গে সময়টা খুব সুন্দর কেটেছে। কিন্তু সম্পর্কটা এখন থেমে গিয়েছে নিজের জায়গায়। ওরা বন্ধুই থাকবে, কিন্তু প্রেমে নয়। কারণ ওরা বুঝে গিয়েছে তাদের এই সম্পর্কটা খুব দূর যাবে না।”

 

 

অনুরাগীদের কাছে বিষয়টা সত্যিই চমকে ওঠার মতো কারণ কিছুদিন ধরেই তাঁদের বাগদানের গুজব ছড়িয়ে পড়েছিল। শোনা যাচ্ছিল, দু’জনে একসঙ্গে নতুন একটা ছবিতেও অভিনয় করবেন। বিচ্ছেদের পরেও নাকি তাঁরা ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গেই পরিস্থিতি সামলাচ্ছেন। সেই সূত্রের দাবি, “আনাকে টমের পরের ছবিতেও কাস্ট করা হয়েছে, তাই কাজের সূত্রে দেখা-সাক্ষাৎ চলবেই তাঁদের।” জানিয়ে রাখা ভাল, টম ক্রুজ ও আনা দে আরমাসকে একসঙ্গে দেখা যাওয়ার কথা ছিল ‘ডিপার’ নামের এক সুপারন্যাচারাল থ্রিলারে, যা আপাতত স্থগিত রয়েছে। এছাড়াও ‘প্রেসার’ নামের আরও একটি ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করার কথা ছিল।

তাঁদের সম্পর্ক জনসমক্ষে আসে এই বছরের শুরুতে, যখন তাঁদের হাত ধরাধরি করে দেখা যায় ভারমন্টের এক রোম্যান্টিক ছুটিতে। তারপর মাদ্রিদ ও লন্ডনের রাস্তায় হাঁটা, ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টি, এমনকি ওয়েম্বলি স্টেডিয়ামে ওয়েসিস কনসার্টেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। ভক্তরা ভেবেছিলেন, এই সম্পর্কই হবে টমের জীবনের নতুন অধ্যায়।

কিন্তু ভাগ্যের লিখন যে খানিক অন্যরকম।

‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ ও ‘ব্যালেরিনা’-র নায়িকা আনা দে আরমাসের আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্ক ছিল।অন্যদিকে, মিশন: ইম্পসিবল-এর নায়ক টম ক্রুজের জীবনে এটি ছিল বিবাহবিচ্ছেদের পর (কেটি হোমসের সঙ্গে) প্রথম বড় প্রেম। এর আগে টমের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে ছিলেন মিমি রজার্স ,নিকোল কিডম্যান এবং কেটি হোমস। কিন্তু হলিউডের এই জনপ্রিয় তারকা জুটির রোম্যান্স শেষ হল নিঃশব্দেই। যেমন নিভে যায় আলো, যখন ছবি শেষ হয়ে যায় বড়পর্দায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া