বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ অক্টোবর ২০২৫ ১৬ : ৫০Rahul Majumder
‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর পর ফের একসঙ্গে পরিচালক আদিত্য ধর ও বলিউড তারকা রণবীর সিং। এবারে তাঁদের যৌথ অভিযান ‘ধুরন্ধর’ এক বিস্ফোরক, সময়কে ছাপিয়ে যাওয়া স্পাই থ্রিলার।
রণবীর সিংয়ের নতুন স্পাই অ্যাকশন-থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির আগেই উত্তেজনার ঝড় তুলেছে। এই ছবি বাস্তব জীবনের কিছু ঘটনার প্রেরণায় তৈরি হলেও ছবির প্রকৃত কাহিনি কিন্তু এখনও আড়ালে রয়েছে। ছবির প্রথম লুক প্রকাশের পর থেকেই ফ্যানদের মধ্যে জল্পনা তুঙ্গে, কেউ বলছেন রণবীর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-এর চরিত্রে অভিনয় করছেন, আবার কেউ মনে করছেন তাঁর চরিত্রটি বোনা হয়েছে খ্যাতিমান সেনা কর্মকর্তা মেজর মোহিত শর্মা-র আদলে।
আরও পড়ুন: গর্ভপাত করিয়েছেন নওয়াজউদ্দিনের ‘সেক্রেড গেম্স’-এর সহ-অভিনেত্রী! কার দিকে আঙ্গুল তুললেন কুবরা সেইট?
অনুরাগীদের ধারণা অনুযায়ী, ‘ধুরন্ধর’-এ রণবীরের চরিত্র ভারতের গোপন অভিযান ও কৌশলনির্ধারক নায়কের সাহসী কর্মকাণ্ডের প্রতিফলন। ২০১৬ সালের সার্জিকাল স্ট্রাইক বা পাকিস্তানে মেজর মোহিত শর্মার “ইকবাল” ছদ্মনামে উচ্চ ঝুঁকিপূর্ণ মিশন, সবই এই জল্পনার মূল ভিত্তি। টিজারে রণবীরের কাঁধ ছাপানো অবিন্যস্ত চুল-দাড়ির রগরগে লুক এবং পাকিস্তানে অভিযানরত দৃশ্য দেখে অনেকে মনে করছেন, এটি হতে পারে সাহসী, গুপ্তচর-যোদ্ধার প্রতিচ্ছবি।
এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করছেন আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খন্না ও হুমা কুরেশি। পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, এ ছবি রক এবং অ্যাড্রেনালিন-চার্জড ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে তৈরি, যা গুপ্তচর ও দেশপ্রেমের মিশ্রণকে দর্শকমনে পৌঁছতে সাহায্য করবে। সিনেমার টাইটেল ট্র্যাক, যা ১৬ অক্টোবর প্রকাশিত হয়েছে, মূলত পাঞ্জাবি ক্লাসিক ‘জোগি – না দে দিল পরদেশী নু’-কে নতুন আঙ্গিকে রিমেক করেছে, যেখানে কণ্ঠ দিয়েছেন মহম্মদ সাদিক, রঞ্জিত কৌর, হনুমানকাইন্ড এবং জ্যাসমিন স্যান্ডলাস।
ছবির টিজারের সূক্ষ্ম ইঙ্গিতগুলো যেমন মোবাইল, ইয়ারফোন এবং আধুনিক রাজনৈতিক রেফারেন্স দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে এই ছবির সময়কাল বছর ১৫-২০ আগের। অর্থাৎ, এটি কেবল বাস্তব 'অপারেশন'ই দেখাবে না, বরং সমসাময়িক নিরাপত্তার বাস্তবতা ও গুপ্তচরদের দৃষ্টিকোণও ফুটিয়ে তুলবে। ধুরন্ধর এর ট্রেলার মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এরপর চলতি বছরের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
এই ছবিতে সাহস, রহস্য, দেশপ্রেম এবং দেশের গুপ্ত সব মিশনের উত্তেজনা একসঙ্গে দেখা যাবে যা রণবীর সিংয়ের অনন্য পারফরম্যান্সের মাধ্যমে জীবন্ত হয়ে উঠবে। গুপ্তচরবৃত্তির ইতিহাসে সত্য আর কল্পনার সূক্ষ্ম সীমারেখা ধরে হাঁটছে ‘ধুরন্ধর’। আদিত্য ধরের নির্মাণ, রণবীর সিংয়ের উপস্থিতি এবং ঐতিহাসিক বাস্তবতাকে ভিত্তি করে তৈরি এই ছবি যে দর্শকদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার দোরগোড়ায় নিয়ে যাবে, তা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি