বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ অক্টোবর ২০২৫ ১২ : ৫৬Rahul Majumder
বলিউডের ‘হট কাপল’ সইফ আলি খান ও করিনা কাপুর উদ্যাপন করলেন তাঁদের ১৩তম বিবাহবার্ষিকী। এদিন, বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক আবেগময় পোস্টেসইফ ও করিনাকে শুভেচ্ছা জানালেন 'নবাব' -এর বোন সাবা আলি খান। সঙ্গে সমাজমাধ্যমে শেয়ার করলেন পতৌদি পরিবারের একগুচ্ছ বিরল ছবি, যেখানে এক ফ্রেমে সইফ, করিনা, সাবা, সোহা আলি খান ও ছোট্ট জেহ।
সবচেয়ে নজর কেড়েছে সাবার শেয়ার করা এক অদেখা ছবি, যেখানে ধরা পড়েছে সইফ-করিনার ডেটিং-দিনের এক মুহূর্ত। সেই পুরনো প্রেমের ছবির পাশে জুড়েছেন তাঁদের সাম্প্রতিক একটি ছবি-যেন সময় থমকে আছে এক জায়গায়!

সাবা লেখেন, “বিবাহবার্ষিকী স্পেশ্যাল! ভাইয়া আর ভাবিজানকে জানাই ভালবাসা... যখন তোমরা ডেট করতে, সেই সময়ে এই ছবিগুলো আমি তুলে রেখেছিলাম। আজও মনে হয়, সময় যেন থমকে আছে সেখানেই। তোমাদের সম্পর্কের সেই রসায়ন, সেই ঝলক এখনও অটুট...ভাই মাঝে মাঝে তোমাকে পাগল করে দেয়, জ্বালিয়ে মারে…কিন্তু তোমার যে কত ধৈর্য, বিশেষ করে একেক সময় যেভাবে সামলাও...। তোমরা দু'জন একসঙ্গে একেবারে 'নিখুঁত।”
আরও লিখেছেন সাবা,“বেবো তুমি আমাকে ক্যামেরার সামনে পোজ দেওয়া থেকে শুরু করে কত কী যে শিখিয়েছ। ভাল লাগে জীবনের প্রতি তোমার সোজাসাপটা মানসিকতা, যা মনে তাই মুখে এই ব্যাপারটা। এই পরিবারে তোমাকে আজকের দিনে আরও একবার স্বাগত জানাই। তুমি সত্যিই আমাদের পরিবারের অঙ্গ হয়ে গিয়েছ। আর ভাই, তুমি সবসময় আমার হৃদয়েই আছো, থাকবে। তোমাদের বিবাহবার্ষিকীর দিনে আর এটুকুই বলি, তোমরা সবসময় আমার ভালবাসা ও প্রার্থনায় থাকবে।তোমাদের দুজনকে জানাই অফুরান ভালবাসা ও শুভেচ্ছা।”
প্রসঙ্গত, করিনা ও সইফের প্রেমের শুরু ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। এরপর কয়েক বছরের সম্পর্কের শেষে ২০১২ সালের ১৬ অক্টোবর ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান, আর ২০২১ সালের ফেব্রুয়ারিতে ছোট ছেলে জেহ আলি খানের আগমন ঘটে পতৌদি পরিবারে। 'এলওসি কার্গিল', 'ওমকারা', 'টশন', 'কুরবান'-র মতো একাধিক ছবিতে দু’জন একসঙ্গে অভিনয় করেছেন সইফ-করিনা।
করিনা কাপুরকে শিগগিরই দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবিতে, পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রোহিত শেঠির ‘সিংহম এগেইন’-এ, যেখানে ছিলেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপুর।
অন্যদিকে, সইফ আলি খানকে এ বছরের শুরুর দিকে নেটফ্লিক্সের ‘জুয়েল থিফ: দ্য হাইস্ট বিগিনস’ ছবিতে দেখা গিয়েছে। কুকি গুলাটি ও রব্বি গ্রেওয়ালের এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন জয়দীপ আহলাওয়াত, কুণাল কাপুর ও নিকিতা দত্ত। তাঁর আগামী ছবি প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’-এ অক্ষয় কুমার ও সায়ামী খেরের সঙ্গে অভিনয় করবেন সইফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি