বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Manoj Bajpayee reacts to the controversial viral video of him supporting RJD

বিনোদন | বিহার নির্বাচনে লালু-তেজস্বীর হয়ে মাঠে নামছেন মনোজ বাজপেয়ী? ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অভিনেতা?

আকাশ দেবনাথ | ১৭ অক্টোবর ২০২৫ ১০ : ৪১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিহার নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির ময়দান। এবার বিহার নির্বাচনের সঙ্গে নাম জড়িয়ে গেল অভিনেতা মনোজ বাজপেয়ীর। নেপথ্যে আরজেডি নেতা তেজস্বী যাদবের এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা একটি ভিডিও। সমাজমাধ্যমে তোলপাড় ফেলে দেওয়া সেই ভিডিওতে দেখা যায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে সমর্থন জানাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। কিন্তু সত্যিই কি লালু প্রসাদ যাদবের দলকে আসন্ন নির্বাচনে সমর্থন জানাচ্ছেন বিহারের ভূমিপুত্র, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেতা?

আরও পড়ুন: বাতের ব্যথা সারাতে বাঘের মূত্র পান করছে চিনারা! প্রতিবেশী দেশের কাণ্ডে ছিছিক্কার বিশ্বজুড়ে

বিতর্ক শুরু হতেই সমাজমাধ্যম এক্স-এ সোজা ব্যাটে উত্তর দিলেন মনোজ। কোনও দলের নাম না করেই তিনি জানিয়ে দেন ভিডিওটি সর্বৈব মিথ্যা। এই ধরনের কাজের জন্য নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি করা বিজ্ঞাপনের ভিডিও বিকৃত করে এই ক্লিপটি বানানো হয়েছে। মনোজ কোনও রাজনৈতিক দলের নাম না করলেও এনডিএ জোটের অভিযোগ, আরজেডি-র আইটি সেলের তরফেই ভিডিওটি তৈরি করা হয়েছিল। তেজস্বী যাদব তাঁর এক্স হ্যান্ডল থেকে শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। বিতর্কের মুখে অবশ্য পোস্টটি মুছে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যম থেকে। 

 

কড়া ভাষায় লেখা একটি পোস্টে মনোজ এই ধরনের ‘বিকৃত’ ভিডিও ছড়ানো বন্ধ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন। এই ‘বিভ্রান্তিকর’ ভিডিওকে কোনও ভাবেই শেয়ার না করার অনুরোধও করেছেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমি সবাইকে জানাতে চাই যে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও রকম যোগাযোগ বা আনুগত্য নেই। যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। প্রাইম ভিডিয়োর জন্য করা আমার একটি বিজ্ঞাপনের অংশ কেটে নিয়ে তৈরি করা হয়েছে ক্লিপটি। যাঁরা এটি শেয়ার করছেন, তাঁদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ধরনের বিকৃত বিষয় ছড়ানো বন্ধ করুন। সাধারণ মানুষকেও অনুরোধ করব, এমন বিভ্রান্তিকর ভিডিওকে প্রশ্রয় দেবেন না।”

তবে, আরজেডি বা লালুপ্রসাদের সঙ্গে মনোজের ঘনিষ্ঠতা নিয়ে কানাঘুষো এই প্রথম নয়। ২০২২ সালে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তৎকালীন সভাপতি লালুপ্রসাদ যাদবের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করে জল্পনা উস্কে দিয়েছিলেন মনোজ। সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপনের পর লালুর স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলেন তিনি। তেজস্বী সেই বৈঠকের ছবিও শেয়ার করেছিলেন সমাজমাধ্যমে। এমনকী একটি ছবিতে দেখা যায়, অভিনেতা হাতজোড় করে লালুপ্রসাদকে প্রণাম জানাচ্ছেন। যদিও লালুর সঙ্গে সাক্ষাতের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মনোজ স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনওই রাজনীতিতে যোগ দেবেন না। সেই সময় অভিনেতা বলেছিলেন, “শেষবার যখন বিহারে গিয়েছিলাম, আমি আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে তেজস্বী যাদবের সঙ্গে দেখা করি। তার পর থেকেই জল্পনা শুরু হয় যে আমি রাজনীতিতে যোগ দেব। আমি ২০০ শতাংশ নিশ্চিত যে আমি রাজনীতিতে যাচ্ছি না। আমি অভিনেতা, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া