মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১৬ অক্টোবর ২০২৫ ২১ : ২৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসির একটা ছবি রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিছানায় শুয়েছিলেন লিও, পাশে রাখা ছিল বিশ্বকাপ। সেটাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিলেন তিনি। তারপর থেকে সেই পোজ রীতিমত ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।
যেকোনও খেলার ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হওয়ার পর এই পোজে ছবি দেখা গিয়েছিল। সেই তালিকা থেকে বাদ যায়নি টিম ইন্ডিয়াও। চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর শুভমান গিলকে দেখা যায় মেসির মতো সেই একই ভঙ্গিমায় ছবি পোস্ট করতে।
আর এবার সামনে এল আরও এক চমক। জানা গিয়েছে, লিওনেল মেসির ভারত সফরে তাঁর সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে বর্তমান ভারত অধিনায়ক শুভমান গিলের। ভারত সফরে এসে কলকাতা ,দিল্লি এবং মুম্বইতে যাবেন লিও। দিল্লির কনসার্টে মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন গিল।
মেসিকে কলকাতায় আনার ভগীরথ শতদ্রু দত্ত বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, বর্তমান প্রাক্তন অধিনায়ক শুভমান গিল তাঁর আদর্শ লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন দিল্লির গোট কনসার্টে।
মেসির ভারত সফরকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। একাধিক পরিকল্পনা রয়েছে মেসিকে ঘিরে। কলকাতায় বিশেষ ম্যাচ থেকে শুরু করে দিল্লি এবং মুম্বইতে একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন তারকা।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্র পেল আমিরশাহি, ২০টি দলই চূড়ান্ত
উল্লেখ্য, আগামী ডিসেম্বরে লিও মেসির সঙ্গে আসছেন আর্জেন্টাইন তারকা রড্রিগো ডি পল এবং লুই সুয়ারেজও। দু'জনেই মেসির খুব ভাল বন্ধু। কিছুদিন আগেই মেসিকে ভারতে আনার ভগীরথ শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।
তিনি লিখেছেন, ''গেম-সেট-ম্যাচ। এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল--বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুপার স্টার রডরিগো দি পল এবং উরুগুয়ান ও বার্সেলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ লিওনেল মেসির গোট সফরে সঙ্গী হবেন। ভামোস।''
মেসির সামনেই ডার্বি হবে ১৩ ডিসেম্বর। যে দল জিতবে, সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে। শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট টু কলকাতা। ১৩ ডিসেম্বর মোহনবাগান মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টারস। দুই দলেই থাকবে অনেক দেশি-বিদেশি ফুটবল তারকা। এগারো জনের সিরিয়াস ম্যাচ হবে। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি।''
এর আগে আর্জেন্টিনার হয়ে কলকাতায় খেলে গিয়েছেন মেসি। সেবার ম্যাচ ছিল ভেনেজুয়েলার বিরুদ্ধে। জাতীয় দলের হয়ে সেই ম্যাচেই প্রথম অধিনায়কের আর্মব্যান্ড হাতে পরেছিলেন মেসি।
কিন্তু এবার মঞ্চ পুরো অন্যরকম। সেই তরুণ মেসি বর্তমানে গ্রেটেস্ট অফ অল টাইমের তকমা পেয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। তাঁর কলকাতা সফর ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে ভক্তদের মধ্যে।
এর পাশাপাশি আরও জানা যাচ্ছে, জানা গিয়েছে, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেবেন মেসি। লিওকে যিনি কলকাতায় যিনি আনছেন সেই শতদ্রু দত্ত এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।
সেখানে তিনি জানান, উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ১০ লক্ষ টাকা দেওয়া হবে এক স্পনসরের তরফে। সেই ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন স্বয়ং মেসি। শহরে এসে মেসি যে যে কার্যকলাপে অংশ নেবেন তার মধ্যে এটি অন্যতম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি