বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১৬ অক্টোবর ২০২৫ ২০ : ১৮Snigdha Dey
ছোটপর্দায় বরাবর নজর কেড়েছেন তৃণা সাহা। অভিনয়ের শুরুটা বড়পর্দার মাধ্যমে হলেও পরিচিতি পেয়েছেন টেলিভিশনেই। ওটিটিতেও কাজ করেছেন অভিনেত্রী। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম'-এ। ধারাবাহিকের পাশাপাশি আবারও বড়পর্দায় ফিরছেন তৃণা। এবার তিনি জুটি বাঁধছেন অভিনেতা কিঞ্জল নন্দের সঙ্গে। ছবির প্রযোজনায় যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস।
কয়েক মাস আগে প্রযোজনার কাজে হাত দেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। শুরু হয় তাঁদের 'হোয়াই সো সিরিয়াস'-এর পথ চলা। দুর্গাপুজোর এক মাস আগে পুজোর গান নিয়ে আসে সেই প্রযোজনা সংস্থা। যিশু নিজেই 'দুগ্গা মা এসেছে' গানের ভিডিওর পরিচালনার দায়িত্ব সামলান। এবার সেই প্রযোজনা সংস্থা নিয়ে আসছে তাঁদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। কপ-থ্রিলার ঘরানার সেই ছবির নাম 'ক্ষ্যাপা ভাস্কর'।
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনার প্রভাব বিস্তার চোখে পড়ছে। গল্পের ধরন হোক কিংবা ছবি তৈরির মাধ্যম, বদল নজরে পড়ছে সব ক্ষেত্রেই। ছবি তৈরিতেও এসেছে আমূল পরিবর্তন। বাংলার সিনে জগতে জায়গা করে নিয়েছে কপ-থ্রিলার ড্রামা। দর্শকের পছন্দের তালিকার শীর্ষে থাকে থ্রিলার ছবি। এবার যিশু ও সৌরভের প্রযোজনার হাত ধরে তেমনই আরও এক টানটান গল্প উপহার পেতে চলেছেন দর্শক। ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সৌমিক দে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে শুটিং।
সূত্রের খবর, নতুন এই ছবিতে অভিনয়ে আছেন বিবৃতি চট্টোপাধ্যায়, জ্যামি বন্দ্যোপাধ্যায়, কিঞ্জল নন্দ, তৃণা সাহা ও মৌমিতা পন্ডিত সহ আরও অনেকে। গল্পে জুটি বাঁধছেন তৃণা ও কিঞ্জল। এই প্রথমবার পর্দায় একসঙ্গে তাঁদের দেখবেন দর্শক। ছবির মুখ্য নেতিবাচক চরিত্রে দেখা যাবে শোয়েব কবীরকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ইতিমধ্যে ভিন্ন ধারার ছবিতে হাত পাকিয়েছেন এই পরিচালক। 'ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট' ছবি তৈরি করছেন অংশুমান। গত আগস্ট মাসে প্রকাশ্যে এসেছে সেই ছবির নাম 'স্পাইডার - চ্যাপ্টার ওয়ান।'
আরও পড়ুন: Exclusive: 'শেকড়'-এর টানে অচেনা লোকনাথ! বোলপুরে ভোলবদল করে কী জানালেন অভিনেতা?
যিশুর এটি দ্বিতীয় প্রযোজনা সংস্থা। এর আগে স্ত্রী নীলাঞ্জনার সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ও নীলাঞ্জনা যৌথভাবে এই সংস্থার জন্য একাধিক কাজ করেছেন। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের আঁচ এসে পড়ে প্রযোজনা সংস্থাতেও। নীলাঞ্জনা এখন এককভাবেই প্রযোজনা সংস্থাটি চালাচ্ছেন।
প্রসঙ্গত, ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ যিশু-সৌরভের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে, প্রযোজনা সংস্থা শুরুতেই জানিয়েছিলেন দুই তারকা। এবার তাঁদের প্রযোজনা সংস্থার হাত ধরে টানটান গল্পের মোড়কে আসছে কপ-থ্রিলার ড্রামা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি