বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Exclusive: 'শেকড়'-এর টানে অচেনা লোকনাথ! বোলপুরে ভোলবদল করে কী জানালেন অভিনেতা?

স্নিগ্ধা দে | ১৬ অক্টোবর ২০২৫ ১৯ : ০৯Snigdha Dey

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই গল্প 'দ্রবময়ীর কাশীবাস' এবং 'দাদু' থেকে অনুপ্রাণিত হয়ে ছবি পরিচালনা করছেন ব্রাত্য বসু। ছবির নাম 'শেকড়'। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন এবং উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ছবিতে তিন প্রজন্মের গল্প বলবেন ব্রাত্য বসু। অভিনয়ে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরী, জয়তী চক্রবর্তী, ঋদ্ধি সেন, অঙ্গনা রায় ও অনুজয় চট্টোপাধ্যায়। 

 

 

 

 

 

সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ‌্যায়। ক‌্যামেরার দায়িত্বে সৌমিক হালদার। পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। ছবির রূপটানের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সম্পাদনায় সংলাপ ভৌমিক। শিল্প নির্দেশনায় কৌশিক দাস। এই ছবির শুটিং চলছে কলকাতা, বারাণসী ও বোলপুর মিলিয়ে। 'শেকড়'-এর শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। 

 

 

আরও পড়ুন: 'জন্মদিনে বাড়ুক অভিজ্ঞতা...', পরিবার-বন্ধুবান্ধব নিয়ে বিশেষ দিন কীভাবে কাটানোর প্ল্যান রাহুলের?

 

 

সোমনাথ কুণ্ডুর তুলির টানে অভিনেতা লোকনাথ দে যেন হয়ে উঠেছেন একেবারে অচেনা। এক গ্রাম্য বৃদ্ধের চরিত্রে দর্শক দেখতে পাবেন লোকনাথ দেকে। প্রথম এক ঝলক দেখায় তাঁকে চেনাই দায়। এই লুকে নিজেকে আয়নায় দেখে চমকে গিয়েছিলেন লোকনাথ দে-ও। অভিনেতার কথায়, "এটা তো পরম পাওয়া মনে হয় আমার কাছে। এই যে লুক দেখে দর্শক দু'বার ভাববেন, আমায় চিনতে পেরে খুশি হবেন এগুলোই তো প্রাপ্তি।"

 

 

লোকনাথ দের কথায়, "মঞ্চে অনেকবার বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছি। হ্যাঁ, প্রস্থেটিক মেকআপ করিনি ঠিকই। তাই বড়পর্দায় এই প্রথমবার এই লুকে দর্শক দেখবেন আমায়। ছবির গল্পটা যখন শুনি খুব ভাল লাগে। তখন থেকেই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। তারপর যখন শুনলাম আমার বিপরীতে সীমাদি (সীমা বিশ্বাস) আছেন, তখন একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। সীমাদির সঙ্গে সিন করেছি, সিনের আগে আলোচনা করেছি, ওঁর মতো গুণী শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা।" 

 

 

আরও পড়ুন: নতুন রূপে ফিরছে 'অনুরাগের ছোঁয়া'র কৃষ্ণ ও জয়! কোন ধারাবাহিকে দেখা যাবে দুই অভিনেতাকে?

 

তিনি আরও বলেন, "গল্পে তিনটি প্রজন্মকে দেখানো হবে। আমার ছেলের ভূমিকায় চঞ্চল চৌধুরী এবং তাঁর ছেলের চরিত্রে ঋদ্ধি। অন্যদিকে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প যেভাবে মেলানো হয়েছে ছবিতে সেটা আসল টুইস্ট। অভিনয় করে খুব ভাল লাগছে। সংলাপের মধ্যেও খুব গভীরতা রয়েছে। সব মিলিয়ে বলতে পারি বড়পর্দায় অভিনেতাদের আরও একবার নতুন করে আবিষ্কার করবেন দর্শক।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া