বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ অক্টোবর ২০২৫ ১৮ : ২১Rahul Majumder
সমাজ মাধ্যমকে ব্যবহার করেই শাসকের উদ্দেশে একের পর এক অপ্রিয় প্রশ্ন করে চলেন। প্রশ্ন ওঠান বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও, যা ভাবায় নেটিজেনদের। কোনও রাজনৈতিক দলের প্রার্থী না হয়েও নেটপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক ইউটিউবার। সম্প্রতি, ধ্রুব রাঠি একটি ভিডিও শেয়ার করে অনলাইনকে উত্তাল করে তুলেছেন। ভিডিওতে তিনি আলোচনা করেছেন শাহরুখ খানের সম্পদ এবং ব্র্যান্ড এন্ডর্সমেন্ট নিয়ে।
ধ্রুবের ভিডিওতে বলা হয়েছে, শাহরুখ এখন বিলিয়নিয়ার। অভিনেতার সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১২,৪০০ কোটি টাকা।! সেই প্রসঙ্গ টেনে ভিডিওতে ধ্রুব বলেন, “শাহরুখ খান এখন বিলিয়নিয়ার হয়ে গিয়েছেন। এই পরিমাণ টাকা কল্পনাও করা যায় না। ভারতীয় মুদ্রায় এটি প্রায় ১২,৪০০ কোটি টাকার সমান। কীভাবে এত সম্পদ সামলানো যায়, ভাবতেই কষ্ট হয়।”
ভিডিওতে শাহরুখের বার্ষিক খরচের একটি হিসেবে তুলে ধরেন ধ্রুব, যার মধ্যে রয়েছে লাক্সারি প্রপার্টি, প্রাইভেট জেট এবং হোলিডে। এই ইউটিউবারকে আরও বলতে শোনা যায়, এই জীবনযাপন শুরুর পরেও তার সম্পদ প্রায় অপরিমেয়। এরপরেই ধ্রুব প্রশ্ন তোলেন , এত অগাধ সম্পত্তির মালিক হয়েও কেন শাহরুখ এখনও পান মশলার মতো ক্ষতিকারক জিনিসের প্রচার করছেন। তাঁর প্রশ্ন, “এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি যথেষ্ট হয়েই থাকে, তা হলে পানমশলার মতো খারাপ জিনিসের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?”
ধ্রুব উল্লেখ করেছেন, শোনা যায় শাহরুখকে এ ধরনের বিজ্ঞাপনের জন্য ১০০ থেকে ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি দেশের শীর্ষ অভিনেতা এমন জিনিসের প্রচার বন্ধ করে দেন, তাহলে তার সামাজিক প্রভাব দেশের উপর কী হতে পারে— সেটাও বিবেচনা করা উচিত। ভিডিওর শেষ অংশে ধ্রুব তাঁর ফলোয়ারদের আহ্বান জানিয়েছেন, যাতে তাঁর এই বার্তা শাহরুখের কাছে পৌঁছায়।
শাহরুখ বর্তমানে সিদ্ধার্থ আনন্দের 'কিং' ছবির শুটিংয়ে ব্যস্ত। ছবিতে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং আরশাদ ওয়ার্সি-র মতো তারকারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি