বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Nawazuddin Enters Vampire World with Ayushmann Rashmika and Calls Thamma His Kids First Watchable Film

বিনোদন | প্রথম হরর-কমেডি ছবি বলে নয়, স্রেফ এই কারণে ‘থামা’ নওয়াজের কেরিয়ারে ‘ভীষণ বিশেষ ছবি’!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ অক্টোবর ২০২৫ ১৩ : ২৯Rahul Majumder

‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘স্যাক্রেড গেমস’, ‘রমন রাঘব ২.০’। একের পর এক গা-ছমছমে, বাস্তব ছোঁয়ায় ভরা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শককে চমকে দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে এবার সম্পূর্ণ অন্য মেজাজে তাঁকে দেখা যাবে তাঁকে। এক ভৌতিক-রসিক দুনিয়ায়।  আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না-র সঙ্গে নতুন হরর-কমেডি ‘থামা’-য়। তবে এই ছবির জন্য নওয়াজের উত্তেজনার কারণ শুধুই গল্প নয়। তিনি জানিয়েছেন, “এই প্রথম আমার বাচ্চারা আমার কোনও সিনেমা দেখতে পারবে!”

সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বললেন, “ ‘থামা’ আমার জন্য বিশেষ ছবি, কারণ এই দুনিয়াটা একসময় শুধু গল্পেই পড়েছি। এই ছবিটা সেই দুনিয়াকে জীবন্ত করেছে। আর আমি যে ধরনের সিনেমা করি, তাতে আমার বাচ্চারা (মেয়ে শোরা ও ছেলে ইয়ানি) কখনও দেখতে পারে না। কিন্তু এই ছবিটা ওদের জন্য একেবারে যথাযথ।  ওরা এই প্রথমবার আমার ছবি দেখতে পারবে!” হাসতে হাসতে মন্তব্য ৫১ বছরের এই অভিনেতার।

 

আরও পড়ুন: কথায় কথায় মারধর, তাই অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্ক শেষ? সলমন-শাহরুখের পর এবার দাদাকে নিয়েও বিস্ফোরক ‘দবং’ পরিচালক!

 

‘থামা’ হল দীনেশ ভিজনের ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন অধ্যায়, যেই দুনিয়ায় আগেই ছিল ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’। এই ফ্র্যাঞ্চাইজি এখন বলিউডের অন্যতম সফল ঘরানা হয়ে উঠেছে। নওয়াজ বলেন, “স্ত্রী থেকে মুঞ্জ্যা পর্যন্ত এই ইউনিভার্সে এমন সব প্রতিভাবান অভিনেতা একসঙ্গে কাজ করছেন যা আগে হরর ঘরানায় কখনও দেখা যায়নি। এত বড় অভিনেতাদের এক ফ্রেমে পাওয়া সত্যিই অসাধারণ।”

ছবিতে নওয়াজের পাশাপাশি আছেন আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা। তিনজনই একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ঘরানার অভিনেতা। এই ত্রয়ীকে নিয়েই এখন বলিউডে চর্চা তুঙ্গে।

অন্যদিকে, আয়ুষ্মান এক সাক্ষাৎকারে বলেন, থামা যদিও ভ্যাম্পায়ার দুনিয়াকে কেন্দ্র করে, কিন্তু এটি একেবারে মশলাদার ছবি, মানে আরও বেশি বিনোদনমুখী। তিনি বলেন, “আমাদের ছবিটা ভয়ের সঙ্গে কমেডিতে ঠাসা। আমি ‘লোকাহ’ ছবিটা দেখেছি, দারুণ লেগেছে, কিন্তু থামা পুরো আলাদা। আমাদের গল্পের পরিস্থিতি, চরিত্র-সবই আলাদা। তাই এই দুই ছবির তুলনা করা ঠিক হবে না।”
ছবির প্রযোজক দীনেশ ভিজন জানিয়েছেন তিনি ‘লোকাহ’ দেখেননি, শুনেছেন ছবিটি ‘অসাধারণ’। তবে তাঁর কথায়, “ পুরাণ ও লোকগাথার গভীরে থামা-র গল্পের শিকড়। সেটাই এই ছবির আসল আলাদা স্বাদ।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া