বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুরুতেই বাজিমাত 'ও মোর দরদিয়া‌'‌‌র! সবাইকে টেক্কা দিয়ে টিআরপির প্রথম স্থান দখল করল কোন ধারাবাহিক?

স্নিগ্ধা দে | ১৬ অক্টোবর ২০২৫ ১৩ : ১৯Snigdha Dey

ফের টিআরপিতে খেলা ঘুরল মাত্র এক সপ্তাহের মধ্যে। বিরাট চমক এবার প্রথম স্থানে। এবার নতুন, পুরনো সবাইকে পিছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিল জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। প্রথমদিকে এক নম্বরে জায়গা করলেও মাঝে নম্বর কমেছিল। তবে আবারও টেক্কা দিতে শুরু করেছে এই মেগা। শুরুর দিন থেকেই পারুলের লড়াইয়ে পাশে থেকেছেন দর্শক। তাই প্রতি সপ্তাহে বেশ ভালই ফল করে এই ধারাবাহিক। এবার প্রাপ্ত নম্বর ৬.৯।

 

 

 

দ্বিতীয় স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার''। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল এই ধারাবাহিক। এই সপ্তাহে একটুর জন্য হাতছাড়া হল জায়গা। এখন গল্পের টুইস্ট যেমন আছে, তেমনই এই ধারাবাহিকের পরতে পরতে রয়েছে রহস্য। তাই বরাবরই টানটান উত্তেজনা থাকে প্রতিটি পর্বে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। 

 

 

 

তৃতীয় স্থানে রয়েছে ৬.৫ পেয়ে রয়েছে 'ফুলকি'। দুর্গাপুজোর প্লট চলছে এখন ধারাবাহিকে। গল্পের মোড়ে আবারও নতুন অবতারে ধরা দিয়েছে ফুলকি-রোহিত। নানা টুইস্টের মিশেলে দারুণ এগোচ্ছে এই মেগাও। চতুর্থ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। একসঙ্গে এই স্থানে 'জগদ্ধাত্রী' ও 'পরশুরাম'‌। এখন আবারও পুরনো মেজাজে ফিরেছে জগদ্ধাত্রী। যদিও গল্পের মোড়ে তার মেয়ে দুর্গার কাহিনি নিয়ে এগোচ্ছে এই মেগা। তবে জগদ্ধাত্রী আবারও ফোর্স জয়েন করেছে। শত্রুকে শাস্তি দিতে ফের তৈরি সে। তাই দর্শকের মনোযোগ আকর্ষণ করছে এই ধারাবাহিক। জগদ্ধাত্রীর সঙ্গে এই জায়গা ভাগ করছে 'পরশুরাম'। একচেটিয়া প্রথমস্থান জায়গা করায় পর হঠাৎ একেবারে ছন্দপতন হল 'পরশুরাম'-এর। দুই মেগার প্রাপ্ত নম্বর ৬.৩।

 

 

আরও পড়ুন: বিয়ের আগেই তুমুল অশান্তি! হঠাৎ কী হল অনন্যা-সুকান্তর মধ্যে?

 

 

পঞ্চমে রয়েছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তীরন্দাজ'‌‌। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১। এদিকে, ষষ্ঠ স্থানে ৬.০ পেয়ে রয়েছে 'দাদামণি'। সপ্তমে ৫.৮ পেয়ে রয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' ও 'ও মোর দরদিয়া‌'‌‌। শুরুর সপ্তাহেই টিআরপিতে জায়গা করে নিল রণিতা-বিশ্বজিতের 'ও মোর দরদিয়া‌'‌‌। মেগার 'ওপেনিং স্কোর' বেশ ভালই হল বলে আশাবাদী দর্শক।

 

 

 

অষ্টমে রয়েছে দুই বোনের গল্প 'জোয়ার ভাঁটা'। প্রাপ্ত নম্বর ৫.৭। নবমেও এবার জোড়া ধারাবাহিক। ৫.১ পেয়ে এই স্থানে একসঙ্গে রয়েছে 'লক্ষ্মী ঝাঁপি' ও 'তুই আমার হিরো'। দশমে ৪.৯ নম্বরে রয়েছে 'চিরসখা'। 

 

 

 

 

প্রসঙ্গত, এই সপ্তাহে প্রথম দিকে জি বাংলার জয়জয়কার। স্টার জলসার ধারাবাহিকের নম্বর তুলনামূলকভাবে কম। যদিও টিআরপিতে সেভাবে জায়গা করেছে নতুন মেগাও। তাই আশার আলো দেখছেন দর্শক। শুরু হওয়া নতুন ধারাবাহিক আগামীতে কী ফল করে, এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া