বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Ranveer Singh Turns Agent in Electrifying New Look Joined by Bobby Deol and Sreeleela

বিনোদন | মিশনে নামলেন ‘এজেন্ট রণবীর’! ববি দেওল-শ্রীলিলাকে নিয়ে আসছে নতুন ‘আগুন’

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ অক্টোবর ২০২৫ ২৩ : ৩৩Rahul Majumder

রণবীর সিং মানেই ঝড়ের মতো এনার্জি, চেহারায় আগুন আর চোখের তারায় যেন ঝলকে ওঠে বিদ্যুৎ! এবার যেন সেই এনার্জির আগুন আরও উসকে দিলেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে রণবীরের নতুন লুক। এক রহস্যময় এজেন্ট অবতারে! মাথা থেকে পা পর্যন্ত কমব্যাট গিয়ারে সজ্জিত রণবীর, চোখে দৃঢ়তা, মুখ ফুটে বেরোচ্ছে একাগ্রতা -যেন এক মিশনে নামা যোদ্ধা, যে জানে, এবার পিছনে ফেরা নেই।

 

এটাই সম্ভবত তাঁর আগামী প্রজেক্টের প্রথম ঝলক, আর তা নিয়েই নেটিজেনদের মধ্যে দারুণ কৌতূহল। পোস্টার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। এজেন্ট রণবীরের এই ছবি রহস্য নিয়ে চলছে জোর জল্পনা।

 

অন্যদিকে, ‘এজেন্ট মির্চি’ হয়ে ধোঁয়া তুললেন শ্রীলিলা! এই গোপন প্রজেক্টে রণবীরের পাশাপাশি দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলিলাকেও। তাঁর চরিত্রের নাম, এজেন্ট মির্চি! লাল সানগ্লাস, কালো টপ, ভারী কলারওয়ালা জ্যাকেটে পুরো আগুনে  অবতার। পোস্টারে লেখা, “রেডি, স্টেডি, ফায়ার… এবার আগুন লাগল বলে!” 

 

রণবীর-শ্রীলিলার পাশাপাশি প্রফেসর হোয়াইট নয়েজ হিসেবে হাজির ববি দেওল-ও। এককথায়, এই রহস্যকে আরও বাড়িয়ে তুলেছেন ববি দেওল। তাঁর চরিত্রের নাম প্রফেসর হোয়াইট নয়েজ—একজন ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় ভিলেন।  তিনিই কি এই ছবির গেমচেঞ্জার? অবশ্য, সেটা এখনই স্পষ্ট নয়।ববি তাঁর পোস্টারের সঙ্গে লিখেছেন, “পপকর্ন নিয়ে এস… শো শুরু হল বলে! আগামী ১৯ অক্টবরেই আগুন লাগবে”। মানে স্পষ্ট, এই প্রজেক্টে কিছু একটা বিস্ফোরণ ঘটতে চলেছে।


বলাই বাহুল্য, এই প্রজেক্টেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে রণবীর সিং, ববি দেওল ও শ্রীলিলাকে। তিনজনকেই সম্প্রতি দেখা গেছে মেহবুব স্টুডিওতে, যা জল্পনা আরও বাড়িয়েছে।তবে ছবির নাম, পরিচালক, কিংবা প্রযোজনা সংস্থা—সবই এখনো গোপন রাখা হয়েছে। বলিউডের গোপন কোণে চলছে তীব্র অনুমান, এটি কি যশ রাজের কোনও স্পাই ইউনিভার্সের অংশ, না কি কোনও নতুন অ্যাকশন-কমেডি ধামাকা?

 

 


অন্যদিকে রণবীর সিং ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর মুক্তির জন্য। তার পরই শুরু করবেন ‘ডন ৩’-এর কাজ। ববি দেওলকে সম্প্রতি দেখা গেছে আরিয়ান খানের প্রযোজনায় তৈরি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ। তবে নতুন প্রজেক্টের ঘোষণা এখনও আসেনি।

ফলত, এই তিন তারকার একত্রে উপস্থিতি এখন বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন-এই পোস্টারগুলো কি কোনও বড় ছবি ইউনিভার্সের ইঙ্গিত, না কি আসছে বলিউডের সবচেয়ে আগুনে স্পাই থ্রিলার?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া