বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Mourns the Loss of Legendary Dancer and Actress Madhumati at 87

বিনোদন | প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী মধুমতী, হেলেনের প্রতিদ্বন্দ্বী তথা অক্ষয়ের প্রথম নাচের এই গুরুকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ অক্টোবর ২০২৫ ১৯ : ৩০Rahul Majumder

ভারতের নৃত্য ও চলচ্চিত্রজগৎ শোকস্তব্ধ। ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী ও কিংবদন্তি নৃত্যশিল্পী মধুমতী। এক যুগের এক অনন্য নৃত্যসত্তা, যিনি রূপালি পর্দায় ছন্দ আর অভিব্যক্তিকে একাকার করে দিয়েছিলেন।

পাঁচ ও ছয়ের দশকে তিনি ছিলেন বলিপাড়ার নৃত্যশিল্পীর উজ্জ্বলতম নামগুলির একটি। সেই সময়ের কিংবদন্তি হেলেনের সঙ্গে তাঁর তুলনা হত ঘন ঘন। কারণ নৃত্যের জগতে দু’জনেই ছিলেন ‘গ্রেস অ্যান্ড গ্ল্যামারের’ প্রতীক।

মধুমতীর প্রয়াণে শোক জানিয়েছেন অভিনেতা বিন্দু দারা সিং ও অক্ষয় কুমার।

বিন্দু দারা সিং এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)-এ লিখেছেন, “আমাদের গুরু ও পথপ্রদর্শক মধুমতীজিকে শ্রদ্ধা জানাই। ভালবাসা আর আশীর্বাদে ভরা এক সুন্দর জীবন কাটিয়েছেন তিনি। আমরা যাঁরা তাঁর কাছ থেকে নাচ শিখেছি, তাঁদের কাছে তিনি এক কিংবদন্তি।”

 

 

 

অক্ষয় কুমার ভাগ করে নিয়েছেন নিজের গভীর আবেগও। মধুমতীর সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমার প্রথম ও চিরকালীন গুরু। নাচ সম্পর্কে যা কিছু জানি, সবই শিখেছি আপনার পদতলে বসে, মধুমতীজি। প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি অভিব্যক্তিতে আপনার ছায়া আজও রয়ে যাবে। ওঁ শান্তি।”

 

 

১৯৩৮ সালে মহারাষ্ট্রে জন্ম মধুমতীর। মাত্র ১৯ বছর বয়সেই নৃত্যশিল্পী দীপক মনোহরকে বিয়ে করেন। তখন দীপক ছিলেন চার সন্তানের পিতা, যদিও তাঁর প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছিল কিছুদিন আগেই। মধুমতী বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু মায়ের ইচ্ছায় শেষ পর্যন্ত রাজি হন।

মাত্র উনিশ বছর বয়সে বিয়ের পরও থেমে থাকেননি তিনি। ভরতনাট্যম, কথক, মণিপুরী ও কথকলি- সব নাচেই প্রশিক্ষিত ছিলেন মধুমতী। সিনেমায় আত্মপ্রকাশ ১৯৫৭ সালে, একটি অপ্রকাশিত মারাঠি ছবির মাধ্যমে। পরে 'আঁখে', 'শিকারি', 'মুঝে জিনে দো', 'টাওয়ার হাউস'–এর মতো বহু জনপ্রিয় ছবিতে দেখা যায় তাঁকে।

আজ যখন তিনি নেই, বলিউডে যেন এক শূন্যতা, যেন থমকে গিয়েছে নৃত্যের সেই চিরন্তন তাল। শিল্প, ছন্দ, অভিব্যক্তি- সব মিলিয়ে যে নামটা একসময় আলো ছড়াত, আজ সেটি নীরব স্মৃতিতে রয়ে গেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া