বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | জীবনের এ কী পরিহাস! অজয়ের শ্বশুর হতে চলেছেন বয়সে ছোট মাধবন, বিষয়টা কী

সংবাদ সংস্থা মুম্বই | ১৫ অক্টোবর ২০২৫ ১৫ : ১৩Sanchari Kar

অজয় দেবগণ এবং আর মাধবন। বলিউডের সমসাময়িক দুই অভিনেতা। অজয়ের বয়স ৫৬। মাধবনের ৫৫। হিসাব বলছে, প্রথম জনের তুলনায় দ্বিতীয়জন এক বছরের ছোট। কিন্তু পর্দা সেসব মানে না। আর সেই কারণেই এবার অজয়ের শ্বশুর হচ্ছেন মাধবন। সৌজন্যে ‘দে দে পেয়ার দে ২’। তাঁদের নতুন ছবি।

মাধবন সম্প্রতি তাঁর নতুন ছবি ‘দে দে পেয়ার দে ২’ নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি অভিনয় করেছেন অজয়ের অনস্ক্রিন প্রেমিকার বাবার ভূমিকায়। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অভিনেতা জানান, এই চরিত্রটি করা তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল।

মাধবন বলেন, “এর আগে কখনও বাবার চরিত্রে অভিনয় করিনি, তাই বেশ নার্ভাস ছিলাম। বিশেষ করে অজয় দেবগণের মতো একজন তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। আমি অনেক অভিনেতাকে দেখেছি যারা সেটে এসে খুব ব্যস্ত থাকেন, কিন্তু অজয় স্যর সবসময় সম্পূর্ণভাবে কাজের মধ্যে নিমজ্জিত থাকেন। তিনি মনোযোগী। সেটে আমরা সবাই এক ধরনের সংযোগ অনুভব করতাম।”

মাধবন নয়া সংযোজন হলেও, বলিউডের এই ফ্র্যাঞ্চাইজিতে অজয় এই দ্বিতীয়বার। ছবির সিক্যুয়েল নিয়ে প্রশ্ন উঠলে অভিনেতা বলেন, “ভাল চিত্রনাট্য থাকলে আমি সিক্যুয়েল করতে আপত্তি করি না। আশা করছি দর্শকরা ছবিটি পছন্দ করবেন। আমরা সবাই বিশ্বাস করি, আমরা একটি ভালো ছবি তৈরি করেছি।”
সম্প্রতি ‘আপ জ্যায়সা কোই’র ট্রেলার লঞ্চের সময় মাধবন হাসতে হাসতে বলেন, “অনেকে অভিযোগ করেছেন আমি নাকি ‘ডি-এজিং’ অর্থাৎ বয়স কমানোর প্রযুক্তি ব্যবহার করেছি। কিন্তু আমার সেই বাজেটই নেই! আসলে এরকম কিছুই হয়নি।”

নিজের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি ‘সালা খড়ুস’ ছবির সময়কার প্রশিক্ষণের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। মাধবন বলেন, “ওই ছবির প্রস্তুতির সময় আমি বহু ডায়েটিশিয়ান এবং ফিটনেস বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেছিলাম—কী খাব, কখন খাব, কীভাবে ওজন কমাব। কিন্তু কাউকেই পুরোপুরি নিজের মতো মনে হয়নি। শেষ পর্যন্ত নিজের শরীর ও অভিজ্ঞতার কথা শুনেই প্রস্তুতি নিয়েছিলাম।”

‘দে দে পেয়ার দে ২’এ মাধবন এবং অজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে। ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে। এবং ইতিমধ্যেই ট্রেলার ঘিরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া