বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মসজিদে জুতো পরা নিয়ে তুমুল বিতর্কের মাঝেই সুখবর? মা-বাবা হচ্ছেন সোনাক্ষী-জাহির, জোর গুঞ্জন

সংবাদ সংস্থা মুম্বই | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ২৪Sanchari Kar

ডিজাইনার বিক্রম ফডনিসের ইন্ডাস্ট্রিতে ৩৫ বছরের পূর্তির উদযাপন উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ ফ্যাশন শোয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং  তাঁর স্বামী জাহির ইকবাল। ‘ভিনটেজ ইন্ডিয়া’  থিমে আয়োজিত এই অনুষ্ঠানে ১০০ জন মডেল র‍্যাম্পে হাঁটেন, যেখানে প্রদর্শিত হয়েছিল ডিজাইনারের পুরোনো আর্কাইভ থেকে পুনর্নির্মিত পোশাক। তবে সে সবকে ছাপিয়ে গেল শুধু একটি জল্পনা। তা হল সোনাক্ষীর বদলে যাওয়া চেহারা। তাঁকে দেখে অনেকেই মনে করছেন নায়িকা নাকি অন্তঃসত্ত্বা।

লাল রঙের ফুলেল অনারকলি স্যুটে সোনাক্ষী নজর কেড়েছেন সকলের। তাঁর পরিপাটি সাজ এবং গয়নায় ছিল ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর সংমিশ্রণ। তবে কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গর্ভাবস্থার জল্পনা। অনেকেই লক্ষ্য করেন, সোনাক্ষী ছবি তোলার সময় হাত ও ওড়নায় নিজের পেট ঢেকে রেখেছিলেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘ওহ, উনি গর্ভবতী মনে হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘ওর মুখে সেই একটা গ্লো আছে। মনে হচ্ছে খুব শীঘ্রই সন্তান আসছে।’ কেউ কেউ যদিও বলেন, ‘এমন আন্দাজ করা ঠিক নয়—তিনি শুধু ভিন্নভাবে পোজ দিয়েছেন।’

 

 

 

এই প্রথম সোনাক্ষীকে ঘিরে এমন গুজব ছড়িয়েছে, এমন নয়। চলতি বছরের শুরুতেও একই রকম জল্পনা উঠেছিল, যার জবাবে অভিনেত্রী মজার ছলে লিখেছিলেন যে তিনি ‘বিয়ের পর শুধু কিছুটা মোটা হয়েছেন’ এবং মজার ছলে স্বামী জাহির ইকবালকে দোষ দিয়েছিলেন তাঁকে ‘অতিরিক্ত খাওয়ানোর’ জন্য।

সোনাক্ষী এবং জাহির ২০২৪ সালের ২৩ জুন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেন। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের পর হয়েছিল এক তারকাখচিত উদযাপন।

তাঁদের বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমরা ধর্মের দিকে তাকাইনি। আমরা কেবল দু’জন মানুষ ছিলাম, যারা একে অপরকে ভালবেসেছিলাম এবং বিয়ে করতে চেয়েছিলাম। জাহির কখনও তাঁর ধর্ম আমার উপর চাপিয়ে দেয়নি, আমিও দিইনি। আমরা একে অপরের সংস্কৃতি ও বিশ্বাসকে শ্রদ্ধা করি এবং একসঙ্গে উদযাপন করি।”

জাহির ইকবাল সেই ইভেন্টে পরেছিলেন নেভি-ব্লু বন্দগালা কোট ও সাদা প্যান্ট, যা সোনাক্ষীর পোশাকের সঙ্গে সুন্দরভাবে মানিয়েছিল। দম্পতি রেড কার্পেটে ফোটোসেশনের পর একসঙ্গে ভেন্যুতে প্রবেশ করেন। আর তাঁদের রাজকীয় উপস্থিতি মুগ্ধ করে সকলকে। কিন্তু আদৌ তাঁরা মা-বাবা হচ্ছেন কি না, এখনও তা নিয়ে মুখে কুলুপ তারকা-দম্পতির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া